নবীন নিউজ, ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ০৩:৪৬ পি.এম
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একটি ছবি। আর ওই ভাইরাল ছবি দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। কারণ ছবিতে ‘গরিবের জনি ডেপ’ হয়ে ধরা দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইতালিতে টাইটানিক সিনেমার মতো বিলাসবহুল রাজপ্রাসাদের জাহাজে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। ২৮ থেকে ৩০ মে, টানা তিন দিন ধরে চলে অনুষ্ঠান।
জমকালো সে উৎসবের রেশ কাটতে না কাটতেই নেটদুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে ওই উৎসবের বিশেষ মুহূর্তের ছবি। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া আম্বানি পরিবারের অনুষ্ঠানের বিভিন্ন ছবির মধ্যে আলোচিত হচ্ছে শাহরুখের খানের লুক।
কারণ দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে শাহরুখকে যেভাবে হাজির হতে দেখা গেছে তাতে অবাক না হয়ে পারেনি দর্শক ও ভক্তরা। আইপিএল ফাইনাল ম্যাচের ঠিক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহরুখ। তাই আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানে শেষ পর্যন্ত এ মেগাস্টার ঠিকঠাক অংশ নিতে পারবে কি না তা নিয়ে সংশয় ছিল সবারই।
তবে সবার সংশয়কে বুড়ো আঙুল দেখিয়ে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হন শাহরুখ।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, লম্বা এলোমেলো চুলে এমনভাবে শাহরুখ হাজির হয়েছেন যে তাকে দেখতে অনেকটা ‘পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান’ খ্যাত মার্কিন অভিনেতা জনি ডেপের মতো লাগছিল।
নীল স্যুটের উপর সাদা স্কার্ফ আর চশমা পরা এ শাহরুখকে দেখে যেন চেনাই দায় হয়ে পড়েছিল আমন্ত্রিত সব অতিথিদের। নেটদুনিয়ায় এ ছবি ভাইরাল হতেই নেটিজেনদের চোখও আটকে গেছে শাহরুখের দিকেই।
ভাইরাল ছবির মন্তব্যের ঘরে এরইমধ্যে একজন লিখেছেন, শাহরুখ কি জনি ডেপের মতো দেখতে হওয়ার চেষ্টা করছেন? বাজে লাগছে, অসুস্থ দেখাচ্ছে।
আরেকজন লিখেছেন, ‘গরিবের জনি ডেপ’। অনেকে আবার শাহরুখের এমন লুক দেখে জনি ডেপের ‘পাকিস্তানি সংস্করণ’ও বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, আর মাত্র ১ মাস পরই অনুষ্ঠিত হতে চলেছে অনন্ত-রাধিকার জমকালো বিয়ের অনুষ্ঠান। ১২ জুলাই থেকে শুরু হয়ে ১৪ জুলাই টানা তিন দিন ধরে চলবে ভারতীয় ধনী পরিবারের বিগ বাজেটের এ বিয়ের অনুষ্ঠান।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’