আলিয়া ভাট
ভারতের মুম্বাইয়ে আলো যেন হঠাৎ বেড়ে গেল। ভিড় পড়ল ছবি শিকারিদের। কারন আজ বিশেষ দিন।
৩১ বছরে পা দিয়েছেন বলিউডের পরিশ্রমী নায়িকা আলিয়া ভাট। জন্মদিন উদযাপনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন অভিনেত্রী।
জন্মদিনের জন্য আলিয়া বেছে নেন ব্লিঙ্গি করসেট ও নীল প্যান্ট। গ্ল্যামারাস লুকে সকলের নজর কাড়েন নায়িকা। আলিয়ার টোল পড়া গালের মিষ্টি হাসি ঝড় তুলে দিয়েছে অনুরাগীদের মনে। বন্ধু-বান্ধব ও পরিবারকে নিয়ে মুম্বাইয়ের তাজ প্যালেসেই পার্টি করেন সদ্য ৩১-এ পা দেওয়া নায়িকা।
আলিয়ার সঙ্গে ছিলেন রণবীরও। কালো পোশাকে সেজেছিলেন আলিয়ার বর। বউমার বিশেষ দিনে উপস্থিত ছিলেন শাশুড়ি নীতু কাপুরও। এছাড়াও দেখা গিয়েছে মা সোনি রাজদান, বোন শাহিন ভাট এবং বন্ধু ইশা আম্বানি, আনন্দ পিরামল এবং আকাশ আম্বানিকে। স্ত্রীয়ের জন্মদিনে বেশ খোশমোজাজেই দেখা গেল রণবীরকে। পার্টি শেষে শালি শাহিন ও জাহ্নবী ধাওয়ানের কপালে চুমু খেতে দেখা যায় তাঁকে।
গত বছর জন্মদিনে আলিয়া ভাট ছিলেন লন্ডনে । তবে বিদেশে একা জন্মদিন কাটাতে হয়নি তাঁকে। এই বিশেষ দিনে স্ত্রীয়ের পাশে ছিলেন রণবীরও। নিজের ইনস্টাগ্রাম থেকে সেইসব মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছিলেন নায়িকা। গত বছরের জন্মদিনে গোলাপি কার্ডিগানে একবারে অপরূপা সাজে ধরা দিয়েছিন আলিয়া। চকোলেট কেকর উপরে মোমবাতি নেভানোর এক ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছিল নেটমাধ্যমে।
‘রকি অউর রানি কি প্রম কাহানি’ ছবিতে রণবীরের সঙ্গে শেষ দেখা গিয়েছে আলিয়াকে। শুধু বলিউডে নয় সুদূর হলিউডেও নিজের অভিনয়ের দক্ষতা ছড়িয়েছেন আলিয়া। গ্যাল গ্যাডট অভিনীত ‘হার্ট অব স্টোন’ চলচ্চিত্রের মাধ্যমে হলিউডে অভিষেক হয় তাঁর।
ভাসান বালা পরিচালিত আসন্ন ‘জিগরা’ ছবিতে দেখা যাবে এই নায়িকাকে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন ‘দ্য আর্চিজ’ খ্যাত বেদাং রায়না। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের আরো একটি সিনেমায় রণবীর ও ভিকি কৌশলের সহ-শিল্পী হিসেবে দেখা যাবে আলিয়াকে। চলতি বছরের শেষের দিকে শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’