নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ১০:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) যোদ্ধাদের দামেস্কের শহরতলীতে একটি শিয়া মাজার উড়িয়ে দেওয়ার চেষ্টা সিরিয়ার কর্তৃপক্ষ ব্যর্থ করে দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে।
সিরিয়ার গোয়েন্দা সংস্থার একটি সূত্র সানাকে জানিয়েছে, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী “আইএসআইএল-এর সাইয়িদা জয়নাব মাজারের ভেতরে বোমা হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করতে সফল হয়েছে”। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এবং ভয়েস অব আমেরিকা।
মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা সিরিয়ার জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের অজ্ঞাত এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আইএসআইএলের যে সব সদস্য এই হামলার পরিকল্পনা করছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কর্মকর্তাকে উদ্ধৃত করে সংস্থাটি আরও জানিয়েছে, গোয়েন্দা বিভাগটি “যে কোনও মতবাদের সিরীয় জনগণকে হামলার লক্ষ্যবস্তু করার সকল প্রচেষ্টাকে মোকাবিলা করার জন্য তার সকল ক্ষমতা প্রয়োগ করছে”।
আইএস এর আগেও শিয়া তীর্থ যাত্রীদের ওপর সাইয়েদা জয়নাবে আক্রমণ চালিয়েছে। মূলত আইএস সুন্নি ইসলামের কট্টর ব্যাখ্যা দেয় এবং শিয়াদের কাফের মনে করে থাকে।
২০২৩ সালে শিয়াদের পবিত্র দিন আশুরার ঠিক একদিন আগে সাইয়েদা জয়নাবে মোটর সাইকেলে রাখা একটি বিস্ফোরক বিস্ফোরিত হলে অন্তত ৬ জন নিহত হন এবং অনেকেই আহত হন।
এবার আক্রমণটি যে প্রতিহত করা হয়েছে এই ঘোষণা বাশার আল আসাদের সাবেক সরকারের সমর্থক বলে যাদের মনে করা হয় তাদেরসহ ধর্মীয় সংখ্যালঘুদের দেশের নতুন নেতাদের পক্ষ থেকে এই নিশ্চয়তা প্রদানের জন্যই তা করা হয়েছে।
বাশার আল আসাদ সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের সদস্য ছিলেন এবং তিনি ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলতেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ