মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

৫৯ বছর পরও মোসাদ সদস্যের দেহবশেষ উদ্ধারে মরিয়া ইসরায়েল

নবীন নিউজ, ডেস্ক ০৬ জানু ২০২৫ ১০:০৬ এ.এম

সংগৃহীত ছবি

১৯৬৫ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রকাশ্যে ঝুলিয়ে হত্যা করা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, মোসাদের এক সদস্যকে। আসাদ সরকারের পতনের পর এবার সেই সদস্যের দেহবশেষ পেতে আবারও চেষ্টা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষ ফোঁড়া খ্যাত ইসরায়েল।

মোসাদের ওই সদস্যের প্রকৃত নাম এলি কোহেন হলেও ছদ্যবেশে ঢুকেছিলেন সিরিয়ার রাজধানীতে। ১৯৬২ সালে শহরে ঢুকেই বিলাসবহুল জমকালো পার্টি দিয়ে জিতে নেন মানুষের হৃদয়। পৌঁছে যান ক্ষমতাবান ব্যক্তিদের কাছাকাছি। মূলত এভাবেই তিনি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পরিকল্পনা এঁটেছিলেন।

তবে শেষ রক্ষা হয়নি। মাত্র ৩ বছরের মাথায় ধরা পড়েন এলি। এরপর দামেস্কের মারজেহ স্কয়ারে প্রকাশ্যে তাকে ঝুলিয়ে হত্যা করা হয়। এলিকে হত্যার পর সিরিয়ার কোথায় সমাধিস্থ করা হয়েছে তা কখনও প্রকাশ করা হয়নি।

কিন্তু এতো বছর কেন হঠাৎ এই গোয়েন্দা সদস্যের দেহবশেষ ফিরে পেতে চাচ্ছে ইসরায়েল? জানা যায়, মোসাদের অত্যন্ত চৌকস সদস্যদের একজন ছিলেন এলি কোহেন। ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন তিনি।

১৯২৪ সালে মিশরের আলেক্সান্দ্রিয়ার এক ইহুদি পরিবারে জন্ম নেয়া কোহেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অভিবাসী হিসেবে সেখানে চলে যান। এরপর দেশটির সামরিক বাহিনীর গোয়েন্দা দফতরে কাজ করে ১৯৬০ সালে যোগ দেন মোসাদে।

মোসাদে যোগ দিয়ে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে নাম বদলে হন কামাল আমিন থাবেত। এরপর ব্যবসায়ী সেজে ঢোকেন দামস্কে। কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় সিরীয় গোয়েন্দা সংস্থা ধরে ফেলে কোহেনের রেডিও সম্প্রচার। এরপর বিচারের মুখোমুখি করে ১৯৬৫ সালের মে মাসের ১৮ তারিখে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড।

বরাবরই এই গোয়েন্দা সদস্যের দেশবশেষ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে সিরিয়া। এমনকি একাধিকবার বন্দি বিনিময়ের প্রলোভন দেয় ইসরায়েল। সবশেষ ২০১৮ সালে সিরিয়া থেকে কোহেনের ব্যবহৃত হাত ঘড়িটি উদ্ধার করতে সক্ষম হয় ইসরায়েল।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ