নবীন নিউজ ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ১২:৫০ পি.এম
ছবি- সংগৃহীত।
সিরিয়ায় ভবিষ্যতে কী হতে যাচ্ছে, সেটার অনেক কিছু তুরস্কের ওপর নির্ভর করছে। দেশটির ভবিষ্যতের ‘চাবি’ তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর রয়টার্সের।
সংবাদ সম্মেলনে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রশংসা করে বলেন, ‘তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি, যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি। ’
তিনি বলেন, ‘আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু আছে, অনেক কিছুই এখনও অনির্দিষ্ট। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে। ‘
সিরিয়ায় উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল। কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তাপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।
কিন্তু বাশারবিরোধী বিদ্রোহীদের মধ্যে ওয়াইপিজি অন্যতম। এটি যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কুর্দি বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) উল্লেখযোগ্য অংশীদার।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি অংশ এসডিএফের নিয়ন্ত্রণে রয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে প্রায় ৯০০ মার্কিন সেনা রয়েছে। ওয়াশিংটনের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তাদের সেখানে রাখা হয়েছে।
বাশারের পতনের পর ওয়াশিংটন ও আঙ্কারার শীর্ষ কর্মকর্তারা অনেকগুলো আলাপে অংশ নিয়েছে। বাশার-পরবর্তী রাজনৈতিক শূন্যতায় আইএস যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য কাজ করতে তারা সম্মত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সিরিয়ায় অবস্থানকারী মার্কিন সেনাদের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি তুর্কি সামরিক বাহিনীর শক্তি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, এরদোগানকে আমি মহান মনে করি... তিনি একটি অত্যন্ত বলিষ্ঠ ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ