নবীন নিউজ, ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ১০:২৮ এ.এম
সিরিয়ার রাজধানী দামেস্কে আনুষ্ঠানিকভাবে দূতাবাস আবার চালু করেছে তুরস্ক। ২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহীরা হামলা শুরু করার পর তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয়। এরপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দামেস্কে পুনরায় চালু হয়েছে তুর্কি এই কার্যক্রম। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইউরো নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগ্লুকে ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগ্লুকে নতুন পদে দায়িত্ব দেন।
গত বৃহস্পতিবার, কোরোগলুকে দামেস্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় দূতাবাসের একটি ছবি পোস্ট করে সবাইকে অভিনন্দন জানান তিনি। পুনরায় দামেস্কে তুরস্কের কার্যক্রম চালু হয়েছে বলেও জানিয়েছেন হাকান ফিদান।
সিরিয়ায় তুরস্কের দূতাবাস রাওদা স্কয়ারের কাছে অবস্থিত। যেখানে তুরস্ক ছাড়া অন্যান্য দেশের কূটনৈতিক মিশনও রয়েছে। ২০১১ সালে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর আসাদ সরকারের দমন-পীড়ন শুরু হওয়ার পরও কিছুদিন দামেস্কে দূতাবাস চালু রেখেছিল তুরস্ক। কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল হলে ২০১২ সালের ২৬শে মার্চ সিরিয়াতে দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় তুরস্ক।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ এক্সের এক বার্তায় বলেন, এক যুগ পর সিরিয়ায় তুরস্কের দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু হওয়াতে আনন্দিত তুরস্কবাসী। দামেস্কে দূতাবাস চালুর মাধ্যমে সিরিয়ার সঙ্গে আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ আরও মজবুত হয়েছে বলে মনে করেন সেভদেত।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ