নবীন নিউজ, ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:৪৩ এ.এম
আমি আফরোজা বেগম। আমি একজন গৃহিণী। আমার স্বামী একজন ব্যবসায়ী। কয়েক বছর আগে আমার স্বামী তাঁর ব্যাবসায়িক প্রয়োজনে আমার কিছু স্বর্ণালংকার বিক্রি করে দেন।
অলংকারগুলো আমার বাবা আমাকে বিয়ের সময় উপহার হিসেবে দিয়েছিলেন। অলংকারগুলো নেওয়ার সময় স্বামী বলেছিলেন, ‘আমি ঋণ হিসেবে নিচ্ছি। ব্যবসায় সুদিন ফিরলে তোমাকে পরিশোধ করে দেব।’ আল হামদুলিল্লাহ! তাঁর ব্যবসায় সুদিন ফিরেছে।
তিনি আমাকে কয়েকবার অলংকার ফেরত দিতেও চেয়েছেন। আমার জিজ্ঞাসা হলো, আমি স্বর্ণালংকার ফেরত নিতে পারব কি না? আর নিলে তার শরিয়তসম্মত পদ্ধতি কী?
উত্তর হলো, শরিয়তের দৃষ্টিতে স্বর্ণ ও রৌপ্য ঋণ দেওয়া জায়েজ এবং বাবার দেওয়া অলংকারের পরিপূর্ণ মালিকও আপনি। যেহেতু আপনার স্বামী আপনার অলংকারগুলো ঋণ হিসেবে নিয়েছিলেন, তাই তাঁর কাছে অলংকারগুলো পরিশোধের দাবি করার অধিকার আপনার আছে। এমনকি তিনি তা স্বেচ্ছায় পরিশোধ করতে না চাইলেও আপনি তাঁর কাছে পরিশোধের দাবি করতে পারেন।
স্বর্ণ বা রৌপ্য ঋণ দিলে পরিশোধের নিয়ম হলো স্বর্ণ ও রৌপ্য দ্বারা তা পরিশোধ করা। আর তা মূল্য দ্বারা পরিশোধ করলে বর্তমান বাজারমূল্যে পরিশোধ করা। পরিশোধের সময় স্বর্ণ ও রৌপ্যের মান ক্যারেট ও ওজন উভয়টি ঠিক রাখা আবশ্যক। এ ক্ষেত্রে কমবেশি করা জায়েজ নেই। ইমাম শামি (রহ.) বলেন, ‘স্বর্ণমুদ্রা ও রৌপ্যমুদ্রা ঋণ নেওয়া জায়েজ আছে।
এমনিভাবে প্রতিটি এমন জিনিস ঋণ নেওয়া জায়েজ, যা পাত্রে মেপে, ওজন করে অথবা সংখ্যায় গণনা করে বিনিময় করা হয়।’
(ফাতাওয়ায়ে শামি : ৫/১৬২)
তিনি আরো বলেন, ফকিহরা বলেছেন—ঋণ তার অনুরূপ জিনিস দ্বারা পরিশোধ করা হবে। (ফাতাওয়ায়ে শামি : ৬/৫২৫)
আল্লাহ সব বিষয়ে সবচেয়ে ভালো জানেন।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?