বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

এক বছরের পরিকল্পনায় বাশারের পতন ঘটাতে সক্ষম হন সিরিয়ার বিদ্রোহীরা

নবীন নিউজ, ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ১১:৩০ এ.এম

সংগৃহীত ছবি

আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস) মাত্র ১২ দিনের অভিযানে যেভাবে বাশার আল আসাদের সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার ক্ষমতা দখলে সক্ষম হয়েছে, সেটি মূলত তাদের দীর্ঘ এক বছরের পরিকল্পনার ফসল। সদ্যই সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়া সশস্ত্র এ গোষ্ঠীটির সামরিক শাখার সাবেক প্রধান আবু হাসান আল-হামউই’র এক সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

সাক্ষাৎকারে গার্ডিয়ান প্রতিনিধিকে হামউই জানান, ২০১৯ সালে সিরীয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী সরকার বিরোধীদের লক্ষ্য করে যে ব্যাপক অভিযান পরিচালনা করেছিল, সে সময় তারা সর্বপ্রথম সরকারবিরোধী আন্দোলনের মধ্যে একটি বড় ত্রুটি শনাক্ত করতে সক্ষম হন। আর সেই ত্রুটি ছিল তাদের মধ্যে যথাযথ নেতৃত্বের অভাব।

প্রতিবেদন অনুযায়ী, বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় বসেন বাশার আল আসাদ। পরবর্তী এক দশক তেমন কোনও ঝামেলা ছাড়াই যোগ্য উত্তরসূরীর মতো শাসনভার সামলান তিনি। কিন্তু ২০১১ সালে আরব বসন্তের হাওয়ায় গণতন্ত্রের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় সিরিয়ায়। এক পর্যায়ে তা সরকার পতন আন্দোলনের দিকে মোড় নিতে থাকে। আল-কায়দা এবং অন্যান্য ইসলামপন্থি কয়েকটি গোষ্ঠীও এই আন্দোলনে তৎপরতা শুরু করে। মূলত সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন থেকেই ২০১২-১৩ সালের দিকে জন্ম নেয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এমন অবস্থায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর জেরে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়।

২০১৬ সাল থেকে সরকারবিরোধী বিক্ষোভকারী ও বিদ্রোহী যোদ্ধাদের দমনে জোরেশোরে অভিযান শুরু করে সিরিয়ার সেনাবাহিনী, রুশ বাহিনী, হিজবুল্লাহ এবং ইরানের সেনবাহিনী। এই যৌথ বাহিনীর ওপর ভর করেই সে বছর বিদ্রোহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি আলেপ্পোর নিয়ন্ত্রণ নেন বাশার। আর আলেপ্পো হাতছাড়া হওয়ার পর সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইদলিবের দিকে সরে যেতে থাকেন বিদ্রোহীরা। ২০১৭ সালে সেখানেই গঠিত হয় এইচটিএস বা হায়াত তাহরির আল শামস।

দ্য গার্ডিয়ানকে আবু হাসান আল-হামউই বলেন, আমরা দীর্ঘদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারিনি। এটি ছিল আমাদের আন্দোলনের প্রধান দুর্বলতা এবং স্বৈরাচারি সরকারের টিকে থাকার প্রধান ভিত্তি। তাই যখন আমরা বুঝলাম যে আন্দোলনকে সফল করতে হলে যথাযথ নেতৃত্ব লাগবে এবং সবাইকে এক ছাতার নিচে আনতে হবে— তখন থেকেই সেই অনুযায়ী আমরা কাজ শুরু করলাম।

এইচটিএস সামরিক শাখার সাবেক এই প্রধান জানান, আলেপ্পো হারানোর পর সরকারবিরোধী বিক্ষোভকারী এবং বিভিন্ন ইসলামপন্থি গোষ্ঠীর প্রধান ঘাঁটি বা ভরকেন্দ্র হয়ে ওঠে ইদলিব এবং দক্ষিণ সিরিয়া। সেখানেই ‘ইউনিফায়েড ওয়ার রুম’ নামের একটি জোট গঠন করে এইচটিএস। হায়াত তাহরির আল শামস ছাড়াও সেই জোটের সদস্য ছিল ২৫টি সমস্ত্র ইসলামপন্থি গোষ্ঠী।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে গঠিত হয় এই জোট, কিন্তু সে সময় সরকারপতন অভিযান বা এই সংক্রান্ত পরিকল্পনা করার মতো বাস্তব পরিস্থিতি ছিল না। যৌথ বাহিনীর বিধ্বংসী অভিযানের মুখে টিকে থাকাটাই তখন ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে, পরিস্থিতি বদলাতে থাকে ২০২৩ সালের নভেম্বর থেকে। গাজা উপত্যায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ অভিযান শুরু হওয়ায় সিরিয়া থেকে মনোযোগ সরিয়ে নিতে বাধ্য হয় বাশারের অন্যতম বিশ্বস্ত মিত্র ইরান। তার আরেক গুরুত্বপূর্ণ বিশ্বস্ত মিত্র রাশিয়া এর অনেক আগে থেকেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। মূলত, এই সুযোগটাই কাজে লাগায় সশস্ত্র বিদ্রোহীরা।

গার্ডিয়ানকে হামউই জানান, নভেম্বরে সিরিয়ার দুই প্রধান মিত্রের মনোযোগ সরে যাওয়ার পর থেকেই তারা সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা শুরু করেন।

তিনি বলেন, আমরা পরিকল্পনার শুরুর দিকে একটি ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পেরেছিলাম; সেটি হলো— আমাদের সবার আগে আলেপ্পোর দখল নিতে হবে। কারণ অতীত ইতিহাস এবং নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আলেপ্পোর পতন না ঘটবে, ততক্ষণ দামেস্কের পতন সম্ভব নয়। এছাড়া আমাদের সামনে আর একটি চ্যালেঞ্জ ছিল তেহরান এবং মস্কোর সমরাস্ত্র। যে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র তারা সিরিয়ার সেনা বাহিনীকে দিয়েছিল, সেসব আমাদের ছিল না। এ অবস্থায় অন্যান্য সমরাস্ত্রের পাশাপাশি ড্রোন, বিশেষ করে সুইসাইড ড্রোন তৈরির দিকে আমরা বিশেষ মনোযোগী হই এবং শাহীন নামে একটি সুইসাইড ড্রোনও প্রস্তুত করি।

হামউই বলেন, শাহীন-এর অর্থ আরবের বাজপাখি। মাত্র ১২ দিনের অভিযানে আমরা দামেস্ক দখল করতে সক্ষম হয়েছি এবং এক্ষেত্রে আক্ষরিক অর্থেই শিকারী বাজপাখির মতো আমাদের সহায়তা করেছে শাহীন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ