নবীন নিউজ, ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১০:০৩ এ.এম
সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার পরিকল্পনা করছেন দেশটির বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি। একইসঙ্গে আসাদের পতনের পর ইরান বেকায়দায় থাকায় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।
বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ার নতুন সূচনার পথ তৈরি করেছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শাম। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখছেন আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি। যুদ্ধ-বিগ্রহের কালো অধ্যায়ের যুগ দামেস্কে আর কখনোই ফিরে আসবে না বলে আশ্বাস দিয়েছেন এই ডি ফ্যাক্টো নেতা।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আশারক আল আওসাতকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, আসাদের পতনের মধ্যে দিয়ে ইরান বিপদে পড়েছে। তেহরান সিরিয়ার ভূমিকে ব্যবহার করে আরবের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছিল বলে অভিযোগ করেন তিনি। আর এ কারণেই মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
নতুন সিরিয়ার শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও দেশের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে এইচটিএস। এ কারণে পালিয়ে যাওয়া আসাদ সরকারের রেখে যাওয়া সেনাবাহিনী ও নিরাপত্তাকর্মীরা এইচটিএসের কাছে অস্ত্র সমর্পণ করেন। সিরিয়ার ডি ফ্যাক্টো ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যেই আসাদবাহিনীর এমন পদক্ষেপ বলে জানান তারা।
এদিকে, স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। একইদিনে, সিরিয়ার কোবানি শহরে এক গমের গুদামে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী।
এদিকে বর্তমানে সিরিয়ার দক্ষিণাঞ্চলের প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা ইসরাইলের দখলে বলে জানিয়েছে এক ফিলিস্তিনি সংবাদমাধ্যম। হার্মন পর্বত ও কুইনেত্রা শহরের পাহাড়ি অঞ্চল থেকে সিরিয়ার সেনাবাহিনীকে সরিয়ে অবস্থান নিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।
ইসরাইলি গণমাধ্যম জানায়, নেতানিয়াহুর সেনারা দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় অবস্থান করবেন। নতুন সিরিয়ায় স্বাধীনতার আনন্দের মধ্যে ইসরাইলি সেনাদের অবস্থান জনগণের মধ্যে শংকার জন্ম দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ