নবীন নিউজ ডেস্ক ০৫ জানু ২০২৫ ১০:৩৮ এ.এম
সংগৃহীত ছবি
জিম্বাবুয়ের উত্তরাঞ্চলের একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে সিংহ ও হাতি ঘেরা ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঁচ দিন ধরে বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনী দেখিয়েছে ৮ বছরের শিশু তিনোটেন্ডা পুণ্ডু। এই সময়ে সে বন্য ফল খেয়ে ও নদীর তীরে মাটি খুঁড়ে পানি সংগ্রহ করে জীবন বাঁচায়।
গত ২৭ ডিসেম্বর তিনোটেন্ডা নিজের গ্রামের কাছ থেকে হারিয়ে যায়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সে দিক হারিয়ে ৩০ মাইল দূরে মাতুসাদোনা ন্যাশনাল পার্কে প্রবেশ করে। পাঁচ দিন পর, রেঞ্জাররা তাকে দুর্বল ও পানিশূন্য অবস্থায় খুঁজে পায়।
তিনোটেন্ডার এই সংগ্রাম সম্পর্কে স্থানীয় সংসদ সদস্য মুৎসা মুরোমবেদজি বলেন, তিনোটেন্ডা ভুল পথে হাঁটতে গিয়ে বিপজ্জনক মাতুসাদোনা অভয়ারণ্যে পৌঁছে যায়। পাঁচটি দীর্ঘ দিন, হগওয়ে নদীর ধারে সিংহের গর্জন, হাতির পদচারণা এবং নির্জন জঙ্গলের মাঝে কাটিয়ে বেঁচে ফিরে আসা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।
স্থানীয়ভাবে শেখানো দক্ষতা কাজে লাগিয়ে তিনোটেন্ডা নদীর তীরে লাঠি দিয়ে খুঁড়ে পানি সংগ্রহ করে এবং ত্রান্সভা নামে একটি বুনো ফল খেয়ে ক্ষুধা মেটায়।
মাতুসাদোনা পার্কটি একসময় আফ্রিকার সিংহ পদাচারণার দিক থেকে শীর্ষে ছিল। সেখানে বর্তমানে প্রায় ৪০টি সিংহ রয়েছে। এত ঝুঁকিপূর্ণ পরিবেশেও ছোট্ট তিনোটেন্ডার বেঁচে থাকা এক অদ্ভুত সাহসিকতার উদাহরণ।
রেঞ্জার ও স্থানীয় জনগণের প্রচেষ্টার কথা উল্লেখ করে এমপি বলেন, আমরা মাতুসাদোনা পার্কের সাহসী রেঞ্জার, নিরলস ন্যামিন্যামি সম্প্রদায় এবং প্রতিদিন ড্রাম বাজিয়ে শিশুটিকে দিক নির্দেশনা দিতে চেয়েছে এমন সবার প্রতি কৃতজ্ঞ। সবকিছুর ঊর্ধ্বে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যিনি তিনোটেন্ডাকে নিরাপদে ফেরত নিয়ে এসেছেন। এটি ঐক্য, আশা, প্রার্থনা ও কখনো হাল না ছাড়ার শক্তির উদাহরণ।
তিনোটেন্ডার এই অসাধারণ বেঁচে থাকার গল্প স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে এবং তাকে ঘিরে কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে পড়েছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ