নবীন নিউজ, ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০৯:৩৭ এ.এম
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি। দলটি জানায়, ২০১৮ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটি জানানো হয়।
পোস্টে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে। এবং সে নির্বাচনে ডাঃ শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
তাহলে কার সাথে জোট? আর কার সাথে মোনাফেকির কথা বললেন আমির? এমন প্রশ্নও রাখে দলটি।
এর আগে, রিজভীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী। সেখানে বলা হয়, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’ মর্মে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রুহুল কবীর রিজভী তার বক্তব্যে বলেছিলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে খুর লীগ ও পায়ের রগকাটা পার্টি। এরা কারা জনগণ জানে না? কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনাদের ১৯৭১ সালের অর্জন কি? আপনার ৭১ সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৯০ সালের গৌরব বিএনপি। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের নির্বাচন গিয়েছিলেন।
রিজভী আরও বলেন, আপনার তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফেকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে, বিএনপির যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন