নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:১৭ পি.এম
ছবি- সংগৃহীত।
গাজীপুরের শ্রীপুরে বাড়ি নির্মাণের সময় প্রবাসীর কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে তার পরিবারের ৯ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই উমর ফারুক বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সিঙ্গাপুর প্রবাসী রাসেল জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে গত ২৬ নভেম্বর বাড়ি নির্মাণের কাজ শুরু করলে এলাকার রুবেল, রুমান, মোস্তফা, সুমন ও রমজান তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
এ ঘটনায় প্রবাসী রাসেলের পিতা ইমান আলী অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ ডিসেম্বর সকালে অভিযুক্তরা সদলবলে হামলা চালিয়ে প্রবাসী রাসেলসহ তার পরিবারের ৯ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহতরা হলেন- রাসেলের বৃদ্ধ পিতা ইমান আলী (৬৫), চাচা হাসেন আলী (৬০), চাচাতো ভাই ফরিদ (২৮), বাদল (৩৫), প্রতিবন্ধী বাবুল মিয়া (৩৮), বড়ো ভাই জুয়েল (৪৫), সাহারা খাতুন (২৬), রহিমা আক্তার (৩০) ও শায়লা আক্তার (৩১)।
আহতদের মধ্যে ৪ জনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ঘটনার ভিডিওসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এদিকে অভিযুক্ত রুবেলের পিতা আব্দুস সাত্তার জানান, তার ছেলে চাঁদা দাবি করেনি। ওই প্রবাসীর পরিবারের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা