বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চাঁদা না পেয়ে ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪ জন

নবীন নিউজ, ডেস্ক ২৯ জুলাই ২০২৫ ০২:৪৮ পি.এম

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর বাজারে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও আহম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০)। অন্য দুজন হলেন- হায়দার আলী (৪৫) ও তার বাবা মুজিবর রহমান (৭০)।

অভিযোগ উঠেছে, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি ও তার সহযোগীরা আহাম্মেদপুর বাজারের অন্তত ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেন। তারা প্রতি দোকান থেকে মাসিক পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করছিলেন। দোকান মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জোরপূর্বক দোকানগুলো বন্ধ করে তালা দেন।

জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ীরা চাঁদার বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানালে নাটোর অস্থায়ী সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তালা খুলে ব্যবসায়ীদের দোকান পুনরায় চালু করতে সহায়তা করেন এবং ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করেন। এ ঘটনায় বাজারজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন।

বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের উচ্চপর্যায়ের রোকনদের সঙ্গে আলোচনাসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, চার আসামিকে সেনা সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেছে। চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছি।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন