মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাদকের আড্ডায় বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ০৬:৩৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদকের আড্ডায় বাধা দেওয়ায় ৪ প্রতিবাদী তরুণকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। সোমবার তারাবির নামাজের পর এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ৩ জন গফরগাঁও ও শঙ্কাটাপন্ন অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় এ আজ মঙ্গলবার ৮ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত রামদি গ্রাম। ওই গ্রামে অবস্থিত রামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

এলাকাবাসী জানায়, ওই বিদ্যালয়ের বারান্দায় ও চত্বরে প্রতিদিনই রাতে মাদকের আড্ডা বসে। ওই আড্ডায় মাদক বিক্রি ও সেবন করে পাশের মাটিকাটা গ্রামের মো. জুয়েল মিয়া (২৫) দিলু, আশিক, লোকমান, সিয়াম, রাকিব, নাঈম ও কাইয়ুম।

এ ঘটনায় বাধা দিয়ে আসছিল মাহমুদুল হাসান ফাহিম ওরফে বাবু (১৬) ও তার চাচাতো ভাই নুরুল আমীন (১৭), আতিকুল ইসলাম (২২) ও রাফিন মিয়াসহ ১০-১২ জন। 

এ অবস্থায় গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফের ওই চক্রটি বিদ্যালয়ের বারান্দায় বসে মাদক সেবন করছিল। এ ঘটনা দেখে ওই ৪ জনসহ আরো কমপক্ষে ১২ জন কাছে গিয়ে বাধা দিলে মাদক সেবিরা একত্রিত হয়ে তাদের কাছে থাকা ছোরা ও দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আহতদের চিৎকারে লোকজন ছুটে এলে মাদকসেবীরা দৌড়ে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে পাশের গফরগাঁও হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাফিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত রাকিবের মা শিরিন আক্তার জানান, ঘটনার সময় তার ছেলে স্কুলের বারান্দায় কেরাম খেলছিল। ওইখানে এলাকার কয়েকজনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদ হয়।
তার ছেলে মাদকের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, লিখিত অভিযোগ পেয়ে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা