নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১১:৪৬ এ.এম
ছবি- সংগৃহীত।
যশোরের শার্শায় মসজিদে ইফতার বিতরণকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধকে পিটানোর প্রতিবাদ করায় চারজন মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শার্শার মাটিপুকুর পূর্বপাড়া গ্রামের মসজিদে। এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ আসেনি বলে পুলিশ জানায়।
ওই দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহতরা হলেন- মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে আবু তালেব (৪০) ও তার সহদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫), আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)।
স্বজনেরা আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চারজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে।
এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা ও আহতদের স্বজনেরা জানান, সোমবার সন্ধ্যায় আলমগীর হোসেন আলম ইফতারির সময় মসজিদে গিয়ে তার বৃদ্ধ পিতা দ্বীন মোহাম্মদকে মারপিট করে। এসময় মুসল্লিরা আলমগীরকে তার বৃদ্ধ পিতাকে মারপিট না করার জন্য অনুরোধ করে। এ কথায় উত্তেজিত হয়ে আলমগীর মসজিদের মুসল্লিদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন।
এঘটনায় উপস্থিত মুসল্লিরা দুর্বৃত্ত আলমগীরকেও গণধোলাই দিয়ে আহত করে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা