নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০২:৩৫ পি.এম
ছবি- সংগৃহীত।
শীত এলেই ত্বকে নানান সমস্যা দেখা দেয়। আর ত্বকের সমস্যা কম-বেশি প্রায় সকলেরই রয়েছে। আমাদের একেক জনের ত্বকের প্রকৃতি একেক রকমের। কারও ত্বক তৈলাক্ত, তো কারও শুষ্ক। কারও ত্বক আবার অত্যন্ত সংবেদনশীল। তাই যাদের ত্বক শুষ্ক, তাদের সমস্যা বেড়েই চলেছে। শুষ্ক, নিস্তেজ ও রুক্ষ ত্বকে প্রাণ এনে দিতে সক্ষম তাজা অ্যালোভেরা জেল। এমনকী স্পর্শকাতর ত্বকেও কোনও সমস্যা তৈরি করে না অ্যালোভেরা জেল।
শীতকালে আর কী কারণে ত্বকে অ্যালোভেরা জেল মাখবেন, জেনে নিন—
ব্রণ দূর করে: নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে ব্রণর সমস্যা থেকেও মুক্তি পাবেন। এই প্রাকৃতিক উপাদানের মধ্যে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে। এটি ব্রণ দূর করে। এ ছাড়া অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ব্রণর প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ব্রণর ফোলা ভাব, ব্যথা, লালচে ভাবও এড়াতে পারবেন।
ক্ষত নিরাময় করে: ত্বকের যে কোনও ছোট কাটাছেঁড়ার ওপর অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে। এমনকী রোদে পোড়া ক্ষতও সারিয়ে তোলে অ্যালোভেরা জেল।
ত্বকে আর্দ্রতা জোগায়: অ্যালোভেরার মধ্যে ভিটামিন ই রয়েছে, যা ত্বকের জন্য অপরিহার্য। শীতকালে ত্বকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে অ্যালোভেরা। নিয়মিত মুখে অ্যালোভেরা জেল মাখলে ত্বক নরম ও কোমল হয়ে ওঠে। এড়ানো যায় শুষ্ক ত্বকের সমস্যা। ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায়। শীতকালে অ্যালোভেরা জেল না মাখলেও এমন ক্রিম মাখুন যার মধ্যে অ্যালোভেরার নির্যাস রয়েছে।
অকাল বার্ধক্য প্রতিরোধ করে: অ্যালোভেরার মধ্যে ভিটামিন সি ও ই রয়েছে, যা ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে মুক্তি দেয়। অ্যালোভেরা জেল ত্বককে এক্সফোলিয়েট করে এবং আর্দ্রতাও জোগায়। ত্বকের বয়স ধরে রাখতে অ্যালোভেরা জেল মাখুন।
ত্বকের স্বাস্থ্য উন্নত করে: শুষ্ক ত্বকে একজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা খুব কমন। এ সব সমস্যা শীতকালে এড়াতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, উপাদান রয়েছে, যা ত্বককে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে মুক্তি দেয়। অ্যালোভেরা জেল ব্যবহার করলে শীতকালে ত্বক সুরক্ষিত থাকবে।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন