শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শীতলতম মাসে শীত কম কেন?

নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ০৯:৫২ এ.এম

ফাইল ছবি

বাংলাদেশের প্রেক্ষাপটে বছরের শীতলতম মাস জানুয়ারি প্রায় শেষ। ঋতুতে অনেক আগেই মাঘের আগমন ঘটলেও তাপমাত্রার পারদ কিন্তু সেইভাবে কমেনি। এখনো সারাদেশে তীব্র শীতের দেখা মেলেনি। চলতি মৌসুমে শীত, তার প্রকৃত চরিত্র নিয়ে এলেও পৌষ মাসের শেষ দশকে এসে শীতের চরিত্র দেখা যায়নি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের মৌসুমে শুরুর দিকে শীতের কামড় অনুভূত হলেও তা শীতের স্বাভাবিক চরিত্র নয়। কুয়াশা কমে যাওয়া ও দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ দেশের অধিকাংশ জায়গায় শীতের অনুভূতি খুবই কম। যদিও দেশের উত্তরাঞ্চলে বিচ্ছিন্ন ভাবে শৈত্যপ্রবাহ থাকলেও এ বছর এখনো তীব্র শৈত্যপ্রবাহ আসেনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত তাপমাত্রা নেমেছে সর্বনিম্ন ৭ ডিগ্রিতে।

সংশ্লিষ্টরা বলছেন, বায়ুমণ্ডলের যত ওপরের দিকে ওঠা যায়, তত ঠান্ডা বেশি। বিশেষ করে ৪০ হাজার ওপরে যে বাতাস, সেটা এবার নিচে নামতে পারেনি বা এখনো পারছে না। ইউরোপ থেকে যে বাতাস আসছে তা বাধা পাচ্ছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে। এই বাধার পেছনে মূল কারণ হচ্ছে আবার লঘুচাপ। লঘুচাপের কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উঠে আসছে। এই জলীয় বাষ্পের কারণেই ওপরের ঠান্ডা বাতাস নিচে নামতে পারছে না। চলে যাচ্ছে চীনের দিকে। কখনো কখনো নামলেও তা স্থায়ী হচ্ছে না। ফলে দুই-তিন দিন শীতের অনুভূতি বাড়লেও আবার কমে যাচ্ছে।

আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, মূলত দুইভাগে দেশের অভ্যন্তরের শীতের বাতাস প্রবেশ করে। একটি দিক হচ্ছে কাশ্মীর, দিল্লি, উত্তর প্রদেশ হয়ে উত্তরবঙ্গ দিয়ে; আরেকটি অংশ দেশে প্রবেশ করে চীন হয়ে উত্তর-পূর্বাঞ্চল হয়ে। এই বাতাসটা বয়ে নিয়ে আসে পশ্চিমা লঘুচাপ। এবার ভূমধ্যসাগর থেকে এই বাতাস ভারত হয়ে আসার সময় জলীয়বাষ্প নিয়ে আসে অধিক পরিমাণে। ফলে ওপরের বাতাস নিচে নামতে বাধা পায়। যে কারণে শীত স্থায়ী হতে পারছে না।

তিনি বলেন, প্রতি বছর এই প্রকৃতির নিয়মেই ঠান্ডা বাতাস আসে। তবে সেটা দুই-তিন সপ্তাহ স্থায়ী হয়। এবার সেটা দুই-তিন দিনের বেশি স্থায়ী হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে শীতের অনুভূতি বাড়ে ঘন কুয়াশার দাপট বাড়লে। এবার সেটাও কম হচ্ছে। ঘন কুয়াশা দিনভর থাকলে সূর্যের আলো ঢুকতে পারে না। ফলে শীতের অনুভূতি বাড়ে। প্রকৃতির এই গতিপ্রকৃতির পেছনে সুনির্দিষ্ট আসলে কোনো কারণ নেই। বৈশ্বিক উষ্ণতাকেও এর পেছনে দায়ী করা হয়। এবার যে অবস্থা চলছে এতে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ থাকবে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে গরম চলে আসবে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, এক কথায় বলতে গেলে শীত কম পড়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ নেই। এক মৌসুমের সঙ্গে আরেক মৌসুম কখনোই মিলবে না। অনেকেই হয়তো ব্যাখ্যা দেবেন। তবে সেটা সুনির্দিষ্ট হবে না। এবার শীত পড়ার পেছনে জলবায়ু পরিবর্তন তো দায়ী অবশ্যই। এছাড়াও কিছু বিষয় দায়ী। সেটার মধ্যে একটা হচ্ছে, উচ্চচাপ বলয় শীত নিয়ে আসে। সেটা পশ্চিমবঙ্গ ভেদ করে বাংলাদেশে ঠিকমতো আসতেই পারছে না। এক্ষেত্রে সাগরে বেশকিছু লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপগুলো যদি মিয়ানমারের দিকে থাকতো, তাহলে ঠান্ডা বাতাসে দেশের অভ্যন্তরে ফাঁকা পেয়ে চলে আসতো। এবার যেটা হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কাছাকাছি লঘুচাপগুলো সৃষ্টি হয়েছে। ফলে উচ্চচাপ বলয় দেশের ভেতরে স্থায়ী হতে পারছে না। ফলে শীত প্রকোপও স্থায়ী হচ্ছে না।

তিনি বলেন, এবার শীতের প্রকোপ চলতি মাসের শুরুর দিকে সাতদিন ছিল। সেটাও হয়েছে ঘন কুয়াশার কারণে। এরপর যে সিস্টেমটা তৈরি হচ্ছে তা দুই-তিন দিনের বেশি স্থায়ী হচ্ছে না। ঊন বর্ষার দুনো শীত-বলতে একটি খনার বচন আছে। গেল বর্ষার মৌসুমে চার মাসের মধ্যে তিন মাসই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আমাদের পূর্ব পুরুষরা তো এমনিতেই কথাগুলো বলেননি। তাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে এগুলো এসেছে। তার মানে প্রতি বছর একই রকম আবহাওয়া থাকে না। কখনো বাড়ে, কখনো কমে।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন

news image

আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ

news image

পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

news image

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল

news image

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে