নবীন নিউজ, ডেস্ক ১৪ জানু ২০২৫ ০১:০৫ পি.এম
আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কোনো কূলকিনারা পাচ্ছেন না। সময় নিয়ম মেনে ওষুধ খেলেও আপনার কমাছে না শরীরের কোলেস্টেরল। তাই আপনি কীভাবে সুস্থ থাকবেন দুশ্চিন্তায় ভুগছেন— তাও ভেবে পাচ্ছেন না। তবে ঘরোয়া উপায়ও আপনি এ সমস্যার সমাধান করতে পারেন। এমন কিছু পানীয় আছে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সে রকম কিছু পানীয়তে আপনি চুমুক দিতে পারেন। এতে আপনার শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করবে।
আপনার শরীরে কোলেস্টেরল মানেই হার্ট-অ্যাটাকের ঝুঁকি। আর তাই কোলেস্টেরল কোনোভাবেই বাড়তে দেওয়া ঠিক নয়। কিন্তু সব সময় নিয়ম মেনে চলা সম্ভব হয় না। আপনার খাওয়াদাওয়ায় অনিয়ম হয়েই যায়। যে কোনো আনন্দ-উৎসবে খাওয়াদাওয়ায় বিধিনিষেধ মেনে চলা সত্যিই কঠিন হয়ে পড়ে। তাই অনিয়ম করলেও কীভাবে সুস্থ থাকা যায়, তার উপায়ও জেনে রাখা উচিত। এমন কিছু পানীয় আছে, যা থেকে আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তেমন কিছু পানীয় এই যেমন—
১. গ্রিন টি
আপনার শরীর ঝরঝরে রাখতে প্রতিদিন গ্রিন টি খান। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলেস্টেরলের সঙ্গে লড়তেও গ্রিন টি অত্যন্ত উপকারী। গ্রিন টিতে থাকা ক্যাটাচিন ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষকরা বলছেন— দুই মাস একটানা প্রতিদিন গ্রিন টি খেলে খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা ১৪ শতাংশ কমে যায়।
২. বেরির স্মুদি
খুব ভালো একটি উপাদান বেরির স্মুদি। ব্লুবেরি, স্ট্রবেরি ও ক্র্যানবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফাইবার। কম ফ্যাটযুক্ত দুধের সঙ্গে বিভিন্ন প্রকার বেরি মিশিয়ে তৈরি করে নিন স্মুদি। কোলেস্টেরলের সমস্যা থাকলে সকালের খাবারে বেরির স্মুদি রাখতেই পারেন। সপ্তাহে তিন দিন খেলেই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
৩. কমলালেবুর রস
শীতকালে বাজারে ভরে গেছে কমলালেবু। এখন বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। আর এই কমলালেবুর রস আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আবার কমলালেবু ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। চিকিৎসকরা বলছেন— প্রতি দিন দুই কাপ করে কমলালেবুর রস খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুব সহজ। আর কমলালেবু শুধু কোলেস্টেরল নয়, হৃদ্রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
নবীন নিউজ/এফ
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা