নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০১:৫৯ পি.এম
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বোরো ধানের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বোরো বীজতলা বিবর্ণ রূপ নিয়েছে। চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
জীবননগর উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে বোরো আবাদ করতে প্রায় ৩শ ৯৭হেক্টর বীজতলা তৈরি করা হয়েছে। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় এসব বীজতলার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। সবুজ বীজতলা এখন ফ্যাকাশে,হলদেটে, লালচে ও পচে নষ্ট হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষীরা ।
উপজেলার কোথাও কোথাও ধানের বীজ অঙ্কুরিত হওয়ার আগেই কুয়াশা ও শীতে পচে গেছে। অতিরিক্ত কুয়াশার কারণে পলিথিনের ব্যবহার ও সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না বীজতলা। এখন বেশি দামে ধানের চারা কিনে ধান রোপণ করা ছাড়া কোনো উপায় দেখছেন না চাষিরা। এ কারণে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন প্রান্তিক কৃষকেরা।
উপজেলার মনোহরপুর গ্রামের বোরো চাষী জাহিদ হাসান বলেন, অতিরিক্ত ঘন কুয়াশা ও শীতের কারণে তাদের বেশির ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন আর সময় নেই পুনরায় বীজতলা করে আবাদ করার। বেশি দামে চারা কিনে আবাদ করা ছাড়া কোনো পথ দেখছেন না তিনি। তিনি আরো বলেন তীব্র শীতে ও কুয়াশায় শুধু আমারই নয় সব এলাকাই বীজতলা তৈরি করে ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে, বীজতলা বাঁচাতে অনেকে পলিথিন ও খড় দিয়ে ঢেকে রাখছেন। কেউ কেউ ব্যবহার করছেন ছত্রাকনাশক। তবুও প্রতিকার হচ্ছে না। এ অবস্থায় মাঠপর্যায়ে গিয়ে নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি করছেন কৃষি বিভাগ।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তীব্র শীতে ও ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত আবহাওয়া খুব প্রতিকূল নয়। দ্রুত শৈত্যপ্রবাহ ও কুয়াশা কেটে সূরে্যর আলো ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। তবে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে,বীজতলায় ৩/৫ সেঃমিঃ পানি রেখে এবং কম্যুলাস জাতীয় প্রতিষেধক ভালোভাবে মিশিয়ে বীজতলায় স্প্রে করে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে জানান তিনি।
নবীন নিউজ/এফ
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ