নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০১:৪৪ পি.এম
শীতে প্রায় সবারই চুল পড়ার সঙ্গে সঙ্গে মাথায় প্রচুর খুশকি হয়। নিয়মিত গোসলে কিছুটা স্বস্তি মিললেও স্থায়ী সমাধান চান অনেকেই। তাদের সমস্যা দূর করতে পারে জিঞ্জার অয়েল বা আদার তেল।
জিঞ্জার অয়েল বা আদার তেলের উপকারিতা
‘বায়োক্যাটালিসিস অ্যান্ড অ্যাগ্রিকালচার বায়োটেকনোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আদা দিয়ে তৈরি এই তেলটি মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে।
রক্ত চলাচল বাড়লে চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছয়। আর ফলিকল নতুন চুল গজাতে সাহায্য করে।
মাথার ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ কিংবা প্রদাহ থাকলে নতুন চুল গজায় না। আদার তেল মাথার ত্বকের প্রদাহ নিরাময়ে সাহায্য করে।
‘ফার্মানিউট্রিশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কিংবা খুশকির সমস্যা থাকলে আদার তেল দারুণ কাজ করে।
আদায় থাকা অ্যাক্সিড্যান্ট শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে দেয় না।
এই তথ্য প্রকাশিত হয়েছে ‘অ্যান্টিঅক্সিড্যান্টস’ জার্নালে। নতুন চুল গজানো থেকে শুরু করে অকালপক্বতা রোধ করতে কাজে লাগে আদার তেল।
যেভাবে বানাবেন
একটি পাত্রে অলিভ অয়েল গরম করে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা জিঞ্জার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এরপর মাথার ত্বকে এই তেল মেখে আধা ঘণ্টা রাখুন। তার পর শ্যাম্পু করে নিন। হাতের কাছে ‘জিঞ্জার এসেনশিয়াল অয়েল’ না থাকলে নারকেল তেলের মধ্যে আদার টুকরো মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর মাথার ত্বকে লাগান। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
নবীন নিউজ/এফ
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন