করোনা, জিকা, সোয়াইন ফ্লু— কত না রোগের সঙ্গে পরিচয় হলো আমাদের। কিন্তু এবার নতুন আতঙ্ক ছড়াচ্ছে প্যারোট ফিভার ভাইরাস। ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ইউরোপের কিছু ব্যক্তি। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
চলুন জেনে নেওয়া যাক নতুন আতঙ্ক প্যারোট ফিভার ভাইরাস সম্পর্কে-
প্যারোট ফিভার কী?
চিকিৎসকের মতে, এই রোগের জন্য দায়ী চ্যালামডিয়া সিতাচি নামক একটি ব্যাকটেরিয়া। বিরল এই রোগের মূল ধারকবাহক হলো পাখি। পাখির পালক, পালকের গুঁড়ো, মল-মূত্র-লালা ইত্যাদির মাধ্যমেই এই ব্যাকটেরিয়া মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। যারা পাখির সঙ্গে মেলামেশা করেন তাদের এই রোগের ঝুঁকি বেশি।
প্যারোট ফিভারের লক্ষণ
এই রোগের মূল লক্ষণ জ্বর। পাশাপাশি গায়ে-হাত-পায়ে ব্যথা, কাশি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের মতো লক্ষণও দেখা দিতে পারে। রোগ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে, সেক্ষেত্রে পিছু নিতে পারে নিউমোনিয়ার মতো প্রাণঘাতী সমস্যা।
পাখিরও হতে পারে এ রোগ
শুধু মানুষকে নয়, পাখিদেরও এই রোগ আক্রমণ করে। এক্ষেত্রে পাখির শরীরে যেসব লক্ষণ দেখা দেয়-
১. পাখিটি দুর্বল হয়ে পড়বে
২. খেতে চাইবে না
৩. পাখির চোখ দিয়ে অনবরত পানি পড়বে
আপনার পোষ্য পাখির মধ্যে যদি এসব লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই তার সামনে যাওয়ার সময় মাস্ক পরুন। এমনকি তার কাছ থেকে সরে আসার পর দ্রুত সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। এতে রোগ প্রতিরোধ করতে পারবেন।
রোগ নির্ণয় কীভাবে?
চিকিৎসকদের মতে, এই রোগের লক্ষণ অন্য সব সাধারণ অসুখের উপসর্গের সঙ্গে এতটাই মিল খায় যে, প্রথমে প্যারোট ফিভারের কথা মাথাতেই আসে না। তবে রোগী যদি বলেন তার বাড়িতে পাখি রয়েছে কিংবা তিনি পাখির ব্যবসা করেন, তাহলে তাকে রক্তের সেরোলজি টেস্ট দেওয়া হয়। এই টেস্টের রিপোর্টের মাধ্যমে রোগ সম্পর্কে একটা ধারণা করে ফেলা সম্ভব।
খেতে হবে অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়াজনিত অসুখের মূল চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক। তাই সঠিক সময়ে যদি রোগ চিহ্নিত করে অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করা যায়, তাহলে অনায়াসে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। এই রোগ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুস্থ থাকতে পাখির সামনে যাওয়ার সময় সাবধানে থাকুন।
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা