নবীন নিউজ ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ১২:৪৭ পি.এম
ছবি- সংগৃহীত।
অনেকেরই ধারণা, স্তন ক্যানসার শুধু নারীর হয়। ধারণাটি মোটেও ঠিক নয়। পুরুষেরও স্তন ক্যানসার হতে পারে। এক্ষেত্রে মনে প্রশ্ন জাগতে পারে যে, পুরুষের যদি স্তন না থাকে, তাহলে তাদের কিভাবে স্তন ক্যানসার হতে পারে? এ ব্যাপারে ক্যানসার বিশেষজ্ঞরা জানান, পুরুষেরা অল্প পরিমাণ স্তন টিস্যু নিয়ে জন্ম নেয়। পুরুষের স্তনের বৃদ্ধি নারীদের মতো না হলেও সেখানে স্তন ক্যানসার বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নারীর তুলনায় পুরুষের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার হার অনেক কম।
এ কারণে অনেক পুরুষ প্রায়ক্ষেত্রে এ রোগের উপসর্গকে অবহেলা করে থাকে। অথচ স্তন ক্যানসারে সবচেয়ে জরুরি বিষয়টি হলো দ্রুত রোগনির্ণয়।
এ প্রতিবেদনে পুরুষের স্তন ক্যানসারের চারটি উপসর্গ তুলে ধরা হলো।
* একটি স্তনে ব্যথাহীন পিণ্ড: পুরুষের স্তন ক্যানসার হলে একটি স্তনে ব্যথাহীন পিণ্ড দেখা যেতে পারে। এমনটি মনে হলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্যানসার ছড়িয়ে পড়লে বগল, লসিকাগ্রন্থি অথবা কলার বোন ফুলে যেতে পারে।
* স্তনবৃন্ত দেবে যাওয়া: স্তন ক্যানসারের আরেকটি লক্ষণ হচ্ছে স্তনবৃন্ত দেবে যাওয়া। স্তন ক্যানসার হলে স্তনে এমন পরিবর্তন দেখা দিতে পারে। এছাড়া একই সঙ্গে স্তনের ত্বক শুষ্ক ও আঁশযুক্ত হতে পারে।
* স্তনবৃন্ত থেকে তরল নিঃসৃত হওয়া: স্তন ক্যানসার হলে পুরুষের স্তনবৃন্ত থেকে তরল নিঃসৃত হতে পারে।
* স্তনবৃন্তে ফোড়া হওয়া: মারাত্মক ক্ষেত্রে পুরুষের স্তনবৃত্তে ফোড়া বা ঘা দেখা দিতে পারে।
এই লক্ষণগুলো হচ্ছে- স্তন ক্যানসারের প্রাথমিক সতর্কীকরণ লক্ষণ। তবে কিছু লক্ষণ রয়েছে, যেগুলো থেকে আরও ভালোভাবে বোঝা যায় যে, ক্যানসার ছড়িয়ে পড়ছে। যেমন- লিম্ফ নোড ফুলে যাওয়া, স্তনে ব্যথা, ক্ষিদে কমে যাওয়া ও বমিভাব, হাড়ের ব্যথা।
নারীর মতো পুরুষের স্তন ক্যানসারও ইস্ট্রোজেন নামক একটি হরমোনের ওপর নির্ভর করে। সাধারণত স্তন ক্যানসারের পারিবারিক ইতিহাস এবং কিছু জিনগত রোগ, যেমন ক্লিনফেলটার সিনড্রোম থাকলে পুরুষের স্তন ক্যানসার হতে পারে। এ ছাড়া যাদের লিভার সিরোসিস, অণ্ডকোষের সমস্যা এবং যারা দীর্ঘদিন ধরে মদ্যপান করেন, এমন পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি।
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা