নবীন নিউজ ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৯ এ.এম
সংগৃহীত ছবি
ভালোবাসা দিবসে জন্ম নেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুবালা। ক্যারিয়ার গড়েন অভিনয়ে। তার রূপ, সৌন্দর্য আর অভিনয় গুণ মন্ত্র মুগ্ধের মতো দর্শক টানতো। তবে শুধু দর্শক নয়, মধুবালার রূপে পাগল হয়েছিলেন বিশ্বের খ্যাতিমান তারকারাও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, মধুবালার প্রেমে পাগল শুধু ভারতের খ্যাতিমান পুরুষরাই ছিলেন না, অভিনেত্রীর কারণে হৃদয় দুলেছে পাকিস্তান, চীন, সৌদি আরব, ইতালিসহ অনেক দেশের খ্যাতিমান পুরুষের।
১৯৩৩ সালে ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে পাকিস্তানে জন্মগ্রহণ করেন মধুবালা। তার পারিবারিক নাম মমতাজ জাহান দেহলভি। কিন্তু চলচ্চিত্র জগতে অভিনয়ে অভিষেক হওয়ার পর অভিনেত্রী দেবিকা রাণী তার নাম দেন মধুবালা।
খুব অল্প বয়সেই দরিদ্রতার কারণে মধুবালার পরিবার পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন। এরপর ভারতে একটি কোম্পানিতে কাজ শুরু করেন মধুবালার বাবা। শিশু শিল্পী হিসেবে বলিউডে কাজের সুযোগ করে দেন মেয়ে মধুবালাকেও।
শিশুশিল্পী থেকে সিনেমার নায়িকা হন ১৯৪৭ সালে। মাত্র ১৪ বছর বয়সে কিংবদন্তি তারকা রাজ কাপুরের বিপরীতে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন ‘নীল কমল’ সিনেমায়।
প্রায় ২০ বছরের অভিনয় ক্যারিয়ারে ৭০টি চলচ্চিত্রে কাজ করেছেন। মধুবালা অভিনীত কয়েকটি ছবির নাম হলো- জাওলা, শরাবী, হাফ টিকিট, বয়ফ্রেন্ড, ঝুমরু, পাসপোর্ট, বারসাত কি রাত, জালি নোট, মেহলো কি খোয়াব, মুঘল-ই-আজম, দো ওস্তাদ, ইনসান জাগ ওঠা, কাল হামারা হায়, বাঘী সিপাহী, হাওড়া ব্রিজ, কালা পানি, ফাগুন, পুলিশ, চলতি কা নাম গাড়ি, এক-সাল, গেটওয়ে অব ইন্ডিয়া।
তবে ক্যারিয়ারের সেরা কাজ করেছেন ১৯৬০ সালে 'মুঘল-ই-আজম'-এ। ঐতিহাসিক এ রোমান্টিক সিনেমার শুটিং দেখতে ছুটে আসতেন দেশ- বিদেশের বিখ্যাত তারকারা।
বলিউডের প্রখ্যাত সঙ্গীতকার নওশাদ মুম্বাইয়ে ‘মুঘল-এ-আজম’ ছবির শুটিংয়ের কথা স্মরণ করে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মুঘল-এ-আজম’ ছবির 'মোহে পনঘট পে নন্দলাল ছোড় গয়ো রে' গানটির শুটিংয়ে প্রতিদিন আসতেন মি. ভুট্টো। ওই গান আর মধুবালার সৌন্দর্য, অনবদ্য অভিনয় দেখতে আসতেন তিনি।
কথিত রয়েছে, একাধিকবার মধুবালাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। কিন্তু তখন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হেসে উড়িয়ে দিয়েছিলেন মধুবালা। কেউ তখন ভাবতেই পারেননি এ ভুট্টোই একদিন পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন।
তৎকালীন সময়ে মুম্বাইয়ের ওরলি সি ফেস এলাকায় পারিবারিক একটা বিলাসবহুল বাংলো ছিল ভুট্টোর। প্রতিদিন মধুবালার সাক্ষাৎ পেতে এ বাংলোতেই থাকতে শুরু করেছিলেন পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট।
তবে শুধু যে ভুট্টো মধুবালার রূপে গুণে পাগল ছিলেন এমনটা নয়। অভিনেত্রীকে এক ঝলক দেখতে ‘মুঘল-এ-আজম’র শুটিং সেটে এসেছেন চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই, সৌদি আরবের শেখ সাউদ, পাকিস্তানের বিখ্যাত কবি ফয়েজ আহমেদ ফয়েজ, বিখ্যাত ইতালীয় চলচ্চিত্র নির্মাতা রবার্তো রোসেলিনি, ডক্টর জিভাগো, লরেন্স অফ আরাবিয়ার পরিচালক ডেভিড লিনও।
বলিউডের বিখ্যাত অভিনেতা প্রেমনাথ, দিলীপ কুমার, পরিচালক কিদার শর্মা, কামাল আমরোহী, বিখ্যাত গায়ক ও কমিডি কিং নামে খ্যাত কিশোর কুমারও প্রেমে পড়েছিলেন মধুবালার।
ব্যক্তিজীবনে কিশোর কুমারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধুবালা। হৃদপিণ্ডে জন্মগত ছিদ্র থাকায় ১৯৬৯ সালে আজকের এই দিনে (২৩ ফেব্রুয়ারি) মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান অপার রূপ-গুণ-সৌন্দর্যের অধিকারী ক্ষণজন্মা তারকা মধুবালা।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’