নবীন নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬ পি.এম
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশে বৃহস্পতিবার দুই পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এর আগে তারা কঠোর ইসলামী আইনের অধীনে পরিচালিত একটি আদালতে যৌন সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার অন্য কোথাও সমকামী সম্পর্ক আইনত নিষিদ্ধ নয়।
তবে আচেহ প্রদেশে এটি নিষিদ্ধ। কারণ সেখানে শরিয়া আইন কার্যকর রয়েছে।
প্রাদেশিক রাজধানী বান্দা আচেহর একটি পার্কে স্থানীয় সময় দুপুরের আগে বেত্রাঘাত শুরু হয়। আদালত এক ব্যক্তিকে সম্পর্ক শুরুর জন্য দায়ী হিসেবে চিহ্নিত করে ৮২ বার ও অপরজনকে ৭৭ বার বেত্রাঘাত করার আদেশ দিয়েছিলেন।
তবে তিন মাস আটক থাকার কারণে তাদের শাস্তি থেকে তিনটি করে বেত্রাঘাত কমিয়ে দেওয়া হয়।
এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, দর্শকদের সামনে দুই ব্যক্তিকে বেত দিয়ে প্রহার করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত সব ব্যক্তির জন্য চিকিৎসা সহায়তা প্রস্তুত রাখা হয়েছিল।
গত নভেম্বরে স্থানীয়রা বান্দা আচেহর একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এই দুই পুরুষকে একসঙ্গে পায়।
এরপর তাদের যৌন সম্পর্কের অভিযোগে শরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই শাস্তিকে ‘ভয়ংকর বৈষম্যমূলক আচরণ’ বলে আখ্যায়িত করেছে। সংস্থাটির আঞ্চলিক উপপরিচালক মন্টসে ফেরের এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাপ্তবয়স্কদের মধ্যে পারস্পরিক সম্মতিতে হওয়া ব্যক্তিগত সম্পর্ক কখনোই অপরাধ বলে গণ্য করা উচিত নয় এবং কারও প্রকৃত বা অনুমিত যৌন পরিচয়ের কারণে শাস্তি দেওয়া উচিত নয়।’
একই পার্কে বৃহস্পতিবার আরো দুই ব্যক্তিকে অনলাইনে জুয়া খেলার অভিযোগে যথাক্রমে ৩৪ এবং ৮ বার চাবুক মারা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
এএফপির তথ্য অনুসারে, আচেহ প্রদেশের জনগণের মধ্যে শরিয়া আইনের আওতায় চাবুক মারা এখনো জনপ্রিয় শাস্তি হিসেবে প্রচলিত, যা জুয়া খেলা, মদপান ও ব্যভিচারের মতো অপরাধের জন্য প্রয়োগ করা হয়।
২০০১ সালে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দমনের প্রচেষ্টার অংশ হিসেবে আচেহ প্রদেশকে বিশেষ স্বায়ত্তশাসন দেওয়ার পর সেখানে ইসলামি আইন চালু হয়।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ