নবীন নিউজ, ডেস্ক ০১ নভেম্বার ২০২৪ ১১:৪৮ এ.এম
ভোলার বোরহানউদ্দিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনের টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬৪ জন শিক্ষার্থী বলে জানা গেছে। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলেও বাকিরা সুস্থ আছেন। এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম।
ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ‘আমরা এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’
অসুস্থদের মধ্যে বোরহানইদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কুলসুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্বাস্থবিভাগের তত্ত্বাবধানে বোরহানউদ্দিনে বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী চলছিল। টিকা নেওয়ার পর থেকে একজন একজন করে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পর্যায়ক্রমে এ সংখ্যা দাঁড়ায় ৬৪ জন। অনেকেই পরে সুস্থ হয়ে ওঠেন। বেশি অসুস্থ ১৯ জনকে ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা পর্যন্ত বোরহানউদ্দিন হাসপাতালে দুই জন এবং ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ঝয় জন ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে, রাত ৮টার পর নতুন করে আরও দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তারা জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। এটি মনস্থাত্ত্বিক রোগ। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। অসুস্থ শিক্ষার্থীদের কাউন্সিলনিং করা হচ্ছে। মূলত একজনকে অসুস্থ হতে দেখে অন্যরা অসুস্ হয়ে পড়ে।’
তিনি আরো বলেন, ‘জেলায় এক লাখ ২১ হাজার শিক্ষার্থীকে এ টিকা দেওয়ার কর্মসূচি চলছে।’
ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভ্যাকসিন ঠিক ছিল। ভ্যাকসিনে কোনো সমস্যা হয়নি। আমরা এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা