মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অভিযান চালিয়ে চেয়ারম্যানকে আটকের চেষ্টা, ছাড়িয়ে নিলেন স্থানীয়রা

নবীন নিউজ ডেস্ক ২৬ অক্টোবার ২০২৪ ১২:২৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

পঞ্চগড় তেঁতুলিয়ায় ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিনের বাড়িতে মাদক আছে এমন গোপন তথ্যে সেখানে অভিযান চালায় বিজিবি। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আটক করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন বিজিবি সদস্যরা। তাদের আটকে রেখে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে যান চলাচলও বন্ধ করে দেন চেয়ারম্যানের সমর্থকরা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে এবং বিজিবি সদস্যদের কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। পরে বিজিবি ১৮ ব্যাটলিয়নের অধিনায়ক (সিইও), তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিএনপি নেতাদের মধ্যস্থতায় বিকেলে বিজিবি সদস্যদের ছেড়ে দেন স্থানীয়রা। এদিকে জুমা নামাযের পরপরই ভজনপুরে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ট্রাক ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি সুরাহা হলে বিকেলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবির কিছু সদস্য সীমান্তবর্তী ভজনপুরের ভাঙ্গীপাড়া গ্রামে চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করেন ও পুরো বাড়ি ঘিরে ফেলেন। পরে ১০৭ বোতল ফেনসিডিল ও বাড়ির সদস্যদের মোবাইল ফোন জব্দ করে বিজিবি। খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে চেয়ারম্যানের হাজার হাজার সমর্থক এসে প্রতিবাদ করেন ও বিজিবির সদস্যদেরকে আটকে দেন।

স্থানীয়দের অভিযোগ, আমাদের ইউনিয়নের (ভজনপুর) চেয়ারম্যান মসলিম উদ্দিন ফেনসিডিল তো দূরের কথা, পান বিড়ি সিগারেটও খান না। কয়েক দিন থেকে তিনটি ভারতীয় গরু আটকের পর চেয়ারম্যানের সঙ্গে বিজিবির সম্পর্কের টানাপড়েন চলছিল। এ ঘটনার জের ধরে বিজিবি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করতে আসে। গ্রামবাসীরা এই সাজানো ঘটনাটি বুঝতে পারলে বিজিবির গাড়ি আটকে দেন। পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যানকে নামিয়ে নেওয়ার পর বিজিবি সদস্যদের আটক করে রাখা হয়। বিকেল ৩টা পর্যন্ত বিজিবি সদস্যদের সেখানে আটকে রাখা হয়েছিল।

বিজিবি জানায়, অস্ত্র ও ফেনসিডিল আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযানে চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার পুলিশ সদস্যরাও।

পরে ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ওই সময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদৎ হোসেন রঞ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহীন উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় বিজিবির অধিনায়ক স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, একটা ঘটনা ঘটতেই পারে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন জানান, গত তিন দিন আগে আমার পরিষদের কয়েকজন সদস্য তিনটি ভারতীয় গরু আটক করে। ভূতিপুকুর সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা গরু তিনটিকে চাইলে সেগুলো খোয়াড়ে দেওয়া হয়। যেহেতু সেগুলো জনপ্রতিনিধিরা আটক করেছে তাই গরুগুলোর মালিক বের হয় কিনা জানার জন্য কয়েকদিন খোয়াড়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে ১৮ বিজিবির সহকারী পরিচালক জামালউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তাদের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়।

তিনি বলেন, পরে শুক্রবার সকাল ১০টার দিকে হঠাৎ কিছু বিজিবি সদস্য আমার বাড়ি ঘেরাও করেন। আমার ঘরে প্রবেশ করে আমাকে বলেন, যে আপনার ঘরে ফেনসিডিল আছে। এরপর একটি বস্তা দেখিয়ে বলে যে এই বস্তায় ফেন্সিডিল আছে। পরে আমাকে বিজিবির গাড়িতে উঠতে বলেন। আমি তখন পুলিশের গাড়িতে উঠতে চাই। এ সময় শতশত গ্রামবাসী এসে আমাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেন।

১৮ বিজিবির সহকারী পরিচালক জামালউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ বিজিবির টু আই সি মেজর রিয়াদ মোর্শেদসহ বিজিবির সদস্যরা চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালান। আমার সঙ্গে চেয়ারম্যানের সম্পকের্র টানাপড়েন নেই। গরু নিয়ে বিজিবির সঙ্গে কোনো ঘটনা নেই। চেয়ারম্যানের বাড়িতে ১০৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। মাদকগুলো থানায় জমা দেওয়া হবে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, অস্ত্র ও ফেনসিডিল আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর জন্য আমাদের সদস্যরা চেয়ারম্যানের বাড়ি যান। চেয়ারম্যানকে আটক করলে স্থানীয়রা তাতে বাধা দেন। যেহেতু পাবলিক সেন্টিমেন্ট তার পক্ষে তাই আমরা মামলা করছি না। জব্দকৃত ফেনসিডিলগুলো থানায় জমা দেওয়া হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা