নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ১১:৩০ এ.এম
ছবি- সংগৃহীত।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করতে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন শ্রী সতিশ রায় নামে এক ভারতীয় নাগরিক। শনিবার (৮ মার্চ) বিকেলে সীমান্ত পিলার থেকে ৩০০ গজ ভেতরে টয়াগছ গ্রামের রমজান আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিজিবি-১৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মনিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সতিশ রায় ১৫-২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে মাঝিপাড়া এলাকায় অবস্থান করে দিনমজুরের কাজ করছিলেন।
এর আগেও তিনি একইভাবে বাংলাদেশে ঢুকে কাজ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক সতিশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, ‘বিজিবি ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে, অভিযানের সময় রমজান আলীর বাড়িতে সতিশ রায়কে আটক করা সম্ভব হলেও বাড়ির মালিককে পাওয়া যায়নি।
সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ ঠেকানো যায় বলে জানিয়েছে বিজিবি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা