নবীন নিউজ, ডেস্ক ২৫ অক্টোবার ২০২৪ ০২:১৪ পি.এম
অনেকে স্যালাইন পান করেন নিজের মনমতো। সামনে একটি গ্লাস পেলে তাতে কিছুটা ঢেলেই পান করা শুরু করেন। আবার শিশুদের জন্যও স্যালাইন তৈরিতে মানা হয় না সঠিক নিয়ম। অনেক সময় পেট খালি থাকলেও দুর্বল লাগে; তখনই সমাধান হিসেবে এই পানীয়টি পান করা হয়। এতে কী সমস্যার আদৌ সমাধান হবে নাকি ক্ষতি করছেন শরীরের?
যারা পিপাসা মেটাতে স্যালাইন খান তাদের জন্য এটি আসলে দরকার আছে কিনা তা দেখতে হবে। খালি পেটে স্যালাইন খেলে বমি বমি ভাব হয়, এমনকি বমিও হতে পারে। তাই একেবারেই খালি পেটে এটি না খাওয়াই ভালো।
স্যালাইন ডায়রিয়া রোগীদের জন্য। স্যালাইনে সোডিয়াম ও ক্লোরাইড থাকে। শুধু পিপাসা মেটাতে স্যালাইন খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে। কারও কারও শরীরে পানি জমতে পারে। কিডনি ও হৃদ্রোগীদের অকারণে স্যালাইন খাওয়া বিপজ্জনক। স্যালাইন সঠিক নিয়মে না তৈরি করলে মৃত্যুঝুঁকিও থাকে।
এ ছাড়া যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের সমস্যা রয়েছে তারা ভুলেও স্যালাইন খাবেন না। কারণ, এতে বড় ধরনের বিপদ হতে পারে।
স্যালাইন পান করার ফলে রক্তে যে লবণের ক্রিয়া হয়, তা সবার জন্য উপকারী নয়। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং জরুরি প্রয়োজন ছাড়াই স্যালাইন পান করেন তাতে সমস্যাও বেড়ে যেতে পারে।
স্যালাইনের উপাদানে সোডিয়াম ক্লোরাইড উপস্থিত থাকার কারণে রক্তে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, যার কারণে শ্বাসকষ্ট হতে পারে না। তাই অকারণে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া স্যালাইন পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা