বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পুলিশ-র‌্যাবের দুর্বল নজরদারিতে বেপরোয়া অপরাধীরা

নবীন নিউজ ডেস্ক ০৪ ডিসেম্বার ২০২৪ ০১:১৭ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

সম্প্রতি রাজধানীতে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে দ্রুতই সটকে পড়ছে অপরাধীরা। অধিকাংশ ঘটনাই ঘটছে রাতে। এতে আতঙ্ক নিয়ে যাতায়াত করছেন নগরবাসী। ভুক্তভোগীরা মামলা না করলেও, বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দুর্বল নজরদারিতে নতুন ছক কষছে অপরাধীরা।

গত সোমবার রাত ১১টা ৩০ মিনিটে রাজধানী ধানমন্ডি এলাকার একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এতে দেখা যায়, ধানমন্ডি ১১ নম্বর রোডের মোড়ে হঠাৎ এক রিকশা আরোহীকে ঘিরে ফেলে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন যুবক। মুহূর্তেই রিকশায় থাকা ব্যক্তিকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা নিয়ে যায় তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগসহ সব কিছু।

হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছিনতাই ও হামলার শিকার ওই রিকশা আরোহী।

শুধু ধানমন্ডি নয়, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বেড়েছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পোশাক ব্যবহার করেও ঘটেছে ডাকাতির ঘটনা।

এসব ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, প্রায়ই মোটরসাইকেল ব্যবহারের মাধ্যমে ছিনতাই করে আইনশৃঙ্খলা বাহিনী আসার আগেই পালিয়ে যায় অপরাধীরা। তাই রাতে আতঙ্কগ্রস্ত হয়ে যাতায়াত করতে হচ্ছে ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের।

আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর- এই তিন মাসে এমন ঘটনায় মামলা হয়েছে মাত্র ৪৪টি।

অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হকের মতে, অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নজরদারি কমে গেছে। এই সুযোগে অপরাধীরা তাদের কার্যক্রম বাড়িয়েছে। আর জটিলতা এড়াতে আইনের দ্বারস্থ হচ্ছেন না ভুক্তভোগীরা।

ছিনতাইকারীসহ অপরাধীদের নির্মূলে বিশেষ অভিযান পরিচালনাসহ জিরো টলারেন্স নীতির কথা বলছে ডিএমপির উপ কমিশনার তালেবুর রহমান।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর তৎপরতার পাশাপাশি নাগরিক সচেতনতা না বাড়ালে এমন অঘটনের পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা।

নবীন নিউজ/পি
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন