নবীন নিউজ, ডেস্ক ২১ সেপ্টেম্বার ২০২৪ ০২:৫৫ পি.এম
ডাবের পানি ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। গরমে পিপাসা মেটাতে এর জুড়ি নেই। এতে আছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্কসহ আরো খনিজ। পানিশূন্যতার সমস্যা হলে বা পেটের গণ্ডগোল হলেও ডাবের পানি মহৌষধের মতো কাজ করে।
এত উপকারী হওয়া সত্বেও কিছু কিছু মানুষের জন্য ডাবের পানি পান করা উচিত নয়। বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাবের পানি এড়িয়ে চলা উত্তম।
আজকের প্রতিবেদনে জানুন সেসব মানুষ বা সেসব রোগের কথা। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
কিডনির অসুখে
ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। চিকিৎসকরা বলেন, যাদের আগে থেকেই কিডনির অসুখ আছে, তারা নিয়মিত ডাবের পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে ‘হাইপারক্যালিমিয়া’ হতে পারে। ফলে শরীরে খনিজ উপাদানগুলোর ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
অ্যালার্জি থাকলে
অনেকের বিভিন্ন রকম খাবারে অ্যালার্জি থাকে। ডাবের পানিতে যদি অ্যালার্জি থাকে, তাহলে তা পান করবেন না। এতে অ্যালার্জিজনিত সমস্যা আরো বেড়ে যেতে পারে। এছাড়া ফুড অ্যালার্জির চিকিৎসা যদি চলমান থাকে কিংবা ওষুধ খান, তাহলে ডাবের পানি পানের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ফুসফুসের রোগে
ফুসফুসে দীর্ঘ দিন ধরে সংক্রমণ থাকলে তা থেকে অনেকের সিস্ট হতে পারে। ফুসফুসের যেকোনো সংক্রমণেরই ঠিক ভাবে চিকিৎসা না হলে শেষ পর্যন্ত ফাইব্রোসিসে পরিণত হয়। এতে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে স্থূল ও কঠিন হয়ে পড়ে শ্বাসকার্যে বাধা তৈরি করে। তখন একে বলে ‘সিস্টিক ফাইব্রোসিস’। এমন অবস্থা থাকলে ডাবের পানি স্বাস্থ্যকর নাও হতে পারে।
রক্তচাপের সমস্যায়
ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। যদি শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, তা হলে রক্তচাপ বাড়বে। আবার পটাশিয়াম বেড়ে গেলে রক্তচাপ কমবে। যাদের রক্তচাপের সমস্যা আছে, তাদের ডাবের পানি পান না করা ভালো। পান করলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডায়াবেটিস থাকলে
ডায়াবেটিসের রোগীদেরও ডাবের পানি প্রতিদিন পান করা যাবে না। চিকিৎসকরা মনে করেন ডায়াবেটিসের রোগী যদি সপ্তাহে এক দিন ডাবের পানি পান করেন, তাহলে তেমন ক্ষতি হবে না। যদি প্রতিদিন ডাবের পানি পান করেন, তাহলে বিপদ হতে পারে।
নবীন নিউজ/জেড
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন