নবীন নিউজ ডেস্ক ২৩ অক্টোবার ২০২৪ ১২:০৩ পি.এম
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা-অভিনেত্রীদের কার পারিশ্রমিক কত, তা আমাদের অনেকেরই জানা। কিন্তু রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ছবিটিতে একঝাঁক তারকার উপস্থিতি। এ সিনেমায় কে কত পারিশ্রমিক পাচ্ছেন জানেন কি?
রোহিত শেঠির ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি সব সময় দর্শকদের বিনোদন দিয়ে আসছে। তবে এবার বিনোদনের জন্য আরও নানান আয়োজন রেখেছেন রোহিত। ‘সিংহাম এগেইন’ ছবিটি দীপাবলি উপলক্ষ্যে ১ নভেম্বর মুক্তি পাচ্ছে। ‘সিংহাম এগেইন’-এর অভিনয়শিল্পীদের লম্বা তালিকা দেখে বোঝা যাচ্ছে যে এবারের পর্ব আরও বিনোদনে ভরপুর হতে চলেছে। রোহিতের পুলিশ ইউনিভার্সের এই ছবিতে অজয় দেবগন ‘বাজিরাও সিংহাম’ রূপে আসবেন, তা সবারই জানা। কিন্তু এ ছবিতে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ— এসব হেভিওয়েট তারকাকে একসঙ্গে এনে রোহিত অনেক বড় চমক দিতে চলেছেন। এখন দেখা যাক, ‘সিংহাম এগেইন’-এর এ তারকাদের মধ্যে পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে আছেন, আবার কে পিছিয়ে আছেন।
বলি অভিনেতা অজয় দেবগন। পৌরাণিক মহাকাব্য রামায়ণের আঁধারে নির্মাণ করা হয়েছে ‘সিংহাম এগেইন’ ছবিটিকে। এই সিকুয়েলে অজয় দেবগন আবার ‘বাজিরাও সিংহাম’রূপে দাপট দেখাতে আসছেন। ‘সিংহাম এগেইন'-এ তার অভিনীত চরিত্রটি রাম দ্বারা অনুপ্রাণিত। ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজিকে অজয় তার নিজের কাঁধে সব সময় এগিয়ে নিয়ে গেছেন। ‘সিংহাম এগেইন’-এর মূল নায়ক তিনি-ই। তাই অজয়ের পারিশ্রমিক বাকি সব তারকার থেকে যে বেশি হবে, তা বলা নিষ্প্রয়োজন। এই ছবির জন্য অজয় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। বলি সুপারস্টার ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘বীর সূর্যবংশী’রূপে আসতে চলেছেন। তিনি এই ছবির জন্য ২০ কোটি নিয়েছেন। অন্যদিকে অভিনেত্রী কারিনা কাপুর খান আছেন ‘সিংহাম এগেইন’ ছবিতে। অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর খানকে। ছবিতে তার অভিনীত চরিত্রটি দেবী সীতা দ্বারা অনুপ্রাণিত। কারিনা এ ছবির জন্য দর হেঁকেছেন ১০ কোটি রুপি।
রণবীর সিংকে ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘সিম্বা ভালেরাও’রূপে হুংকার দিতে দেখা যাবে। এই বলিতারকার পারিশ্রমিকের অঙ্ক ১০ কোটি বলে জানা গেছে। এ ছাড়া ‘সিংহাম এগেইন’-এর পারিশ্রমিকের দৌড়ে কারিনার থেকে পিছিয়ে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘সিংহাম’-এর এই সিকুয়েল ছবিতে তিনি ‘লেডি সিংহাম’রূপে আসতে চলেছেন। রোহিতের পুলিশ ইউনিভার্সে প্রথম নারী পুলিশ হলেন দীপিকা। তার অভিনীত চরিত্রের নাম ‘শক্তি শেঠি’। তবে এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে তাকে। পর্দায় কিছুক্ষণের উপস্থিতির জন্য দীপিকা ৬ কোটি রুপি নিয়েছেন।
আছেন অর্জুন কাপুর। ‘সিংহাম এগেইন'-এ খতরনাক ভিলেনরূপে দেখা যাবে এ অভিনেতাকে। তার অভিনীত চরিত্রটি লংকাপতি রাবণ দ্বারা অনুপ্রাণিত। অর্জুন এই ছবিতে খলনায়কের ভূমিকায় আসার জন্য ৬ কোটি দাবি করেছিলেন।
এ ছাড়া অভিনেতা টাইগার শ্রফ আছেন ‘সিংহাম এগেইন’ ছবিতে। টাইগার শ্রফকে ‘এসিপি সত্য’রূপে দেখা যাবে। তিনি তার চরিত্রের জন্য ৩ কোটি নিয়েছেন।
আরও আছেনজ্যাকি শ্রফ। টাইগার শ্রফের বাবা তথা বলিউডের শক্তিমান অভিনেতা জ্যাকি শ্রফ। ‘সিংহাম এগেইন’-এ ক্যামিও হিসেবে আসতে চলেছেন তিনি। এই সিকুয়েল ছবিতে তার অভিনীত চরিত্রের নাম ‘ওমর হাফিজ’। জ্যাকির পারিশ্রমিকের অঙ্ক ২ কোটি রুপি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’