নবীন নিউজ ডেস্ক ২৯ আগষ্ট ২০২৪ ০৯:৫৬ এ.এম
সংগৃহীত ছবি
প্রতিনিয়ত নানা বিষয়ে মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম চর্চায় রয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। যিনি ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত।
তার নতুন ছবি "ইমার্জেন্সি" নিয়ে হুমকির আবহে জানিয়েছিলেন, শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে অভিনয় করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। সেই তালিকায় ছিলেন অক্ষয় কুমারও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানালেন, "সিং ইজ ব্লিং’ ছবির প্রস্তাব দিয়েছিলেন অক্ষয় কুমার। রাজি হননি অভিনেত্রী। এরপর অন্য দু’টি ছবির জন্য আবারও কঙ্গনাকে প্রস্তাব দেওয়া হয়। অভিনেত্রীর জবাব আশানুরূপ না হওয়ায় অক্ষয় সরাসরি জিজ্ঞেস করেন, ‘আমাকে নিয়ে কি তোমার কোনও সমস্যা রয়েছে?’
জবাবে কঙ্গনা বলেন, "স্যার, আপনাকে নিয়ে আমার একেবারেই কোনও সমস্যা নেই।" অক্ষয়ের পালটা প্রশ্ন, "তা হলে আমাকে বারবার নাকচ করে দিচ্ছ কেন? এত ভাল ভাল চরিত্র দিচ্ছি তোমাকে।"
অভিযোগ শুনে কঙ্গনা বলেছিলেন, "আপনার বোঝা উচিত। আপনারও একটি কন্যাসন্তান রয়েছে। নারীদের জন্য সম্মান চাই আমরা।" অক্ষয় যে চরিত্রের জন্য কঙ্গনাকে প্রস্তাব দিয়েছিলেন, সেই চরিত্র যথেষ্ট সম্মানজনক ছিল না অভিনেত্রীর জন্য। সেই কারণেই এমন কড়া জবাব দিয়েছিলেন অভিনেতাকে।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে "ইমার্জেন্সি"। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। কঙ্গনা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে, মিলিন্দ সোমন, মহিমা চৌধরি, অনুপম খের। ছবিতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও অভিনয় করেছিলেন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’