নবীন নিউজ ডেস্ক ০৪ ডিসেম্বার ২০২৪ ১০:১৮ এ.এম
ছবি- সংগৃহীত।
বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তকমা সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু ‘দঙ্গল’ সিনেমায় মিস্টার পারফেকশনিস্ট আমির খানের পারিশ্রমিক এখনো অবিশ্বাস্য হয়ে আছে! ২০১৬ সালে ব্লকবাস্টার এই সিনেমা থেকে যে পরিমাণ অর্থ নেন, তা বলিউড ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়ে।
‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন আমির খান। পাশাপাশি সিনেমাটির লভ্যাংশ থেকে ৩৩ শতাংশ নেওয়ার চুক্তি করেন। ‘দঙ্গল’ মুক্তির পর শুধু ভারতে আয় করে ৫০০ কোটি রুপি। প্রথম মুক্তির সময়ে বিদেশে আয় করে ১০০ কোটি রুপি। ৪২০ কোটি রুপি থেকে আমির খান লভ্যাংশ নেন ১৪০ কোটি রুপি। এতে করে আমির খানের মোট আয় হয় ১৭৫ কোটি রুপি।
২০১৭ সালে চীনে মুক্তি পায় ‘দঙ্গল’ সিনেমা। দেশটির বক্স অফিসে সিনেমাটি দারুণ হিট করে। সেখানে ২০০ মিলিয়ন রুপি আয় করে এটি। সেখান থেকে ১০০ কোটি রুপি লভ্যাংশ পান আমির খান। ‘দঙ্গল’ সিনেমা থেকে আমির খান মোট আয় করেন ২৭৫ কোটি রুপি; যা বলিউডের অনেক সিনেমার মোট বাজেটের চেয়েও বেশি।
আমির খানের আত্মত্যাগ এবং কোয়ালিটি তাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তৈরি করেছে। ‘গজনি’ সিনেমার মাধ্যমে আমির খান প্রথম ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘ধুম থ্রি’ সিনেমার রেকর্ড ভাঙেন। ‘দঙ্গল’ সিনেমা মুক্তির পর আমির খান নিয়ে আসেন ‘থাগস অব হিন্দুস্তান’, ‘লাল সিং চাড্ডা’। কিন্তু এ দুটো সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে টানা ব্যর্থ হয়েছেন আমির খান। তারপরও বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি। তার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৮৬২ কোটি রুপি।
আমির খান গত কয়েক বছর ধরে রুপালি পর্দায় অনিয়মিত। এখন রাজত্ব করছেন বলিউড বাদশা শাহরুখ খান ও সালমান খান। নিয়মিত অভিনয় করছেন অক্ষয় কুমারও। কিন্তু তারা কে কত পারিশ্রমিক পাচ্ছেন? ফোর্বস ইন্ডিয়ার তথ্য অনুসারে, শাহরুখ খান পারিশ্রমিক নিচ্ছেন ১৫০-২৫০ কোটি রুপি, আমির খানের ১০০-২৭৫ কোটি রুপি, সালমান খানের ১০০-১৫০ কোটি রুপি, অক্ষয় কুমারের ৬০-১৪৫ কোটি রুপি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’