নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৩:৪১ পি.এম
ছবি- সংগৃহীত।
উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে গান গাইবেন। আর এ কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন এ সংগীতের জাদুকর। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন'-এ দান করা হবে। এর মধ্যেই এ চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি অনলাইনে চলমান রয়েছে।
এদিকে কনসার্টটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। তিনি বলেন, বিনা পারিশ্রমিকে আন্তর্জাতিক এই কনসার্টের উপস্থাপনা করবেন তিনি। দীপ্তি বলেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এ আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতি উদ্যোগের অংশীদার হতে পারব বলে মনে করি।
আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আজ শনিবার (২১ ডিসেম্বর) বসছে এ জমকালো গানের আসর।
কনসার্টে আরও গান গাইবেন রাহাত ফতেহ আলি ছাড়াও জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে।
এদিকে আগেই জানানো হয়েছিল, এই কনসার্টের বিক্রীত টিকিট থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এ ছাড়া গায়ক রাহাত ফতেহ আলি খান ও তার দল কোনো পারিশ্রমিক নিচ্ছে না। আর কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলামের সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে— ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো।
এদিকে এর আগে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ ঘোষণা দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাদের বিশ্বাস।
এদিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ আয়োজন কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে এ সময় টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবীন নিউজ/ পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’