নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০৯:৫৩ এ.এম
বলিউডে ৩৭ বছরের ক্যারিয়ারে সফল অক্ষয় কুমার। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ৩৭ বছর পর এবার বলিউডের বাইরে পা বাড়ালেন অভিনেতা। তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড খিলাড়ির।
আসন্ন সিনেমা ‘কান্নাপ্পা’তে অক্ষয়ের দেখা মিলবে দেবতা শিবের রূপেই। প্রকাশ্যে এলো অক্ষয়ের ফার্স্টলুক।
গত বছর (২০২৪) এপ্রিলেই অক্ষয়ের ‘কান্নাপ্পা’তে অভিনয়ের কথা প্রকাশ করেছিলেন সিনেমাটির নির্মাতারা। অবশেষে সামনে এল আক্কির ‘কান্নাপ্পা’ লুক।
এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডমরু, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, আর কোমরে বাগছাল। ত্রিশূলটি ছুড়ে দেবেন, এমন ভঙ্গিমাতেই সেটি ধরে রয়েছেন। সোমবার সকালে এভাবেই শিবের অবতারে সামনে এলেন অক্ষয় কুমার। আর এটাই তার তেলুগু সিনেমা ‘কান্নাপ্পা’র ফার্স্টলুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কান্নাপা’র ফার্স্টলুক শেয়ার করে অক্ষয় লেখেন, ‘কান্নাপ্পা’র জন্য মহাদেবের পবিত্র আভায় পা রাখা। এই মহাকাব্যিক কাহিনিকে জীবন্ত করে তুলতে পেরে সম্মানিত। ভগবান শিব আমাদের এই ঐশ্বরিক যাত্রায় পথ দেখান। ওম নমঃ শিবায়!’
এদিকে অক্ষয়ের সিনেমার পোস্টার শেয়ার করার পরই পরই তার এই লুক বেশ ভাইরাল হয়েছে। প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা।
মোহন বাবু প্রযোজিত ‘কান্নাপ্পা’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মাঞ্চু। এ ছাড়া রয়েছেন প্রভাস, অক্ষয় কুমার, মোহনলাল, শরৎকুমার, মধু, মোহন বাবু, কাজল আগরওয়াল এবং ব্রহ্মানন্দনের মতো তারকারা। ভগবান শিবের ওপর ভিত্তি করে পৌরাণিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। অক্ষয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
জানা যাচ্ছে, চলতি বছরের ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
নবীন নিউজ/এফ
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’
অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা!