নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:১৩ এ.এম
বলিউড অভিনেতা সাইফ আলি খান-এর ওপর ভয়াবহ হামলার ১২ দিন পেরিয়ে গেলেও রহস্য কাটেনি। ছয়বার ছুরিকাঘাত করা হয়েছিল বলে প্রথমে দাবি করা হলেও তদন্ত যত এগিয়েছে, ততই নতুন নতুন প্রশ্ন সামনে এসেছে। পুলিশ, হাসপাতাল, এমনকি সাইফের পরিবারের বক্তব্যেও মিল পাওয়া যাচ্ছে না। হামলার প্রকৃত কারণ কী? ছুরি নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছিল? এমনকি, হামলার সময় সাইফের স্ত্রী কারিনা কাপুর আসলে কী করছিলেন— এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ১৬ জানুয়ারি ভোর ২:৩০ মিনিটে সাইফের ওপর হামলা হয়। কিন্তু হামলার পরপরই হাসপাতালে না গিয়ে তিনি দেড় ঘণ্টা বাড়িতে কী করছিলেন? প্রশ্ন উঠেছে, যদি সত্যিই ছুরির ২.৫ ইঞ্চি অংশ মেরুদণ্ডের কাছে আটকে গিয়ে থাকে, তাহলে কীভাবে এতক্ষণ বাড়িতে বসে থাকতে পারলেন তিনি?
অটোচালকের বয়ান অনুযায়ী, সাইফ হাসপাতালে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন এক পুরুষ এবং তার ছেলে তৈমুর। কিন্তু প্রশ্ন উঠেছে, কারিনা কেন স্বামীকে হাসপাতালে নিয়ে যাননি? কেন সাইফকে অটোতে করে হাসপাতালে যেতে হলো? এমনকি, বন্ধুকে ফোন করে হাসপাতালে যেতে সাহায্য চাইতে হয়েছিল কেন?
হাসপাতাল বলছে, সাইফের শরীরে ছুরির গভীর আঘাত ছিল, কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, সেটি ভোঁতা অস্ত্রের আঘাত! তাহলে সত্যিটা কী?
হামলার সময় বাড়ির পরিচারিকা প্রথম আততায়ীর মুখোমুখি হন। তিনি দাবি করেছেন, আততায়ীর হাতে ছুরি নয়, লাঠি ছিল। তাহলে কি ছুরিকাঘাতের দাবি সম্পূর্ণ মিথ্যা?
কারিনার রহস্যজনক ভূমিকা
কারিনা বলেছেন, হামলার সময় তিনি ছেলেকে নিয়ে ছিলেন, কিন্তু প্রশ্ন হলো— তিনি কেন সাইফকে হাসপাতালে নিয়ে গেলেন না? কেন তিনি সরাসরি বোন কারিশ্মা কাপুরের বাড়ি চলে গেলেন? এমনকি, হামলার সময় কারিনার শরীরে কোনো আঘাত লাগেনি, যা সন্দেহ আরও বাড়িয়েছে!
১২ দিন পরও মিলছে না স্পষ্ট উত্তর
সাইফের ওপর হামলার ঘটনায় এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। পুলিশ, হাসপাতাল, ফরেনসিক বিভাগ ও খান পরিবারের বক্তব্যগুলো একে অপরের সঙ্গে মেলেনি। তাহলে কি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? সময়ই হয়তো দেবে তার উত্তর!
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’