নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১১:৪২ এ.এম
ছবি- সংগৃহীত।
ঢাকায় এসে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। শনিবার জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয় ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে সংগীতপ্রেমীদের মাঝে গান গেয়ে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আর এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।
তবে আগামীকাল (২৩ ডিসেম্বর) বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও গান গাইবেন তিনি। শনিবার (২১ ডিসেম্বর) শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এ তথ্য জানা গেছে। বিপিএলে বেশ চড়া পারিশ্রমিকেই গাইবেন রাহাত।
একটি সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইতে ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক নেবেন উস্তাদ রাহাত ফাতেহ আলি খান, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৪০ লাখ টাকা।
বিসিবি পরিচালনা পর্ষদ এরই মধ্যে এ সংগীতশিল্পীকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফাতেহ আলি খানের পেছনে।
এদিকে, বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে।
যদিও টিকিটের মূল্য আগের চেয়ে কমানো হচ্ছে। আগের দাম অনুযায়ী, প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার টাকা, সিলভার ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা ও ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ টাকা। তবে এই মূল্য নেমে আসতে পারে অর্ধেকে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’