নবীন নিউজ ডেস্ক ২০ অক্টোবার ২০২৪ ০৫:২২ পি.এম
সংগৃহীত ছবি
বলিউডের অন্যতম আলোচিত জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। ভালোবেসে ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের এই দুই তারকা। সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের মতো করে ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন এ তারকা দম্পতি।
মুম্বাই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তারা। অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন দুই মাধ্যমেই সাইফ-করিনা জুটি দর্শকের প্রিয় তালিকায় রয়েছেন।
এমনই এক দিন মুম্বাই থেকে কোথাও যাচ্ছিলেন এ তারকা জুটি। বিমানবন্দরের সামনে যা কাণ্ড ঘটান সাইফ তা দেখে হতবাক সবাই। কেউই আশা করেননি যে তিনি এমনটা করবেন।
এমনিতে কারিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল নায়ক। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি সেটা কেউ আশা করেননি। আসলে সে দিন কারিনার পরনে ছিল কুর্তা তার উপর লাল রঙের একটি জ্যাকেট। ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন মহিলা কর্মী। তার সঙ্গেই করিনাকে গুলিয়ে ফেলেন সাইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সেই মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করেন তারা। নিজের ভুল বুঝে সাইফও হেসে ফেলেছিলেন।
তারা যেখানেই যান না কেন সর্বত্র অনুসরণ করেন আলোকচিত্রিরা। তাদের প্রিয় হলেন বেবো এবং তার গোটা পরিবার। তাই কারিনা-সাইফকে সামনে দেখলেই ফ্রেমবন্দি করতে ছাড়েন না কেউ।
এদিকে বর্তমানে ভারতের প্রেক্ষাগৃহে চলছে কারিনা অভিনীত ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ সিনেমা। এটি বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারছে না। তবে এর আগে মুক্তি পাওয়া কারিনার ‘ক্রু’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’