মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

ছড়িয়ে পড়ছে মরণব্যাধি মারবার্গ ভাইরাস, নিজেকে রক্ষা করবেন যেভাবে

নবীন নিউজ, ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ১০:০১ এ.এম

সংগৃহীত ছবি

মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি আফ্রিকার দেশ রুয়ান্ডায় ১১ জন মারা গেছেন। এই ভাইরাসে আক্রান্ত আরো ২৫ জনকে কোয়ারেন্টিনে রেখেছে দেশটি। অতিসংক্রামক এই ভাইরাসটির ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সেপ্টেম্বরের শেষের দিকে প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা প্রকাশ করে রুয়ান্ডা। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন যে পরীক্ষামূলক ভ্যাকসিন এবং চিকিৎসার ক্লিনিকাল ট্রায়াল শুরু করা হবে।

মারবার্গ মূলত ইবোলা পরিবারের সদস্য, তবে এটি ইবোলার থেকেও মারাত্মক। এই ভাইরাসে ফলে রক্তক্ষরণজনিত জ্বর হতে পারে, যা রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। মায়ো ক্লিনিকের মতে, রক্তক্ষরণজনিত এই জ্বর অভ্যন্তরীণ রক্তপাত ঘটায়, যা মৃত্যুর ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়।

১৯৬৭ সালে জার্মানির মারবার্গ শহরে ভাইরাসটি প্রথম সনাক্ত হয়। পরে এই ভাইরাসের নাম দেয়া হয় মারবার্গ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে। ইতোপূর্বে ভাইরাসে সংক্রমিতদের মধ্যে গড়ে প্রায় অর্ধেক মানুষেরই মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও বলছে, একজন ব্যক্তির ভাইরাসের সংস্পর্শে আসার পরে দুই থেকে ২১ দিনের মধ্যে তারমধ্যে এর লক্ষণ দেখা যেতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, মারবার্গ ভাইরাস আক্রান্তদের জ্বর, মাথাব্যথা, পেশী এবং জয়েন্টে ব্যথা, ক্লান্তি, ক্ষুধা কমে যাওয়া, রক্তপাত এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনালের মতো লক্ষণ দেখা দিতে পারে।

মারবার্গ ভাইরাস আক্রান্তদের জন্য রক্তপাত বেশ বিপদজনক। খারাপ রোগীর ক্ষেত্রে আক্রান্তের প্রায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে রক্তপাত শুরু হতে পারে। ডব্লিউএইচও-এর ওয়েবসাইট বলা হয়েছে, বমি বা মলের রক্তপাতের সঙ্গে প্রায়ই নাক, মাড়ি এবং মেয়েদের ভ্যাজাইনা থেকেও রক্তপাত হতে পারে। আর এসব লক্ষণ দেখা দেয়ার ৮/৯ দিন পর রোগীর মৃত্যু হতে পারে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ জর্জ মেসন ইউনিভার্সিটির কলেজ অফ পাবলিক হেলথের অধ্যাপক আমিরা রোয়েস আল জাজিরাকে বলেছেন, "যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই ভাইরাস থেকে গুরুতর অসুস্থ হতে পারে। পাশাপাশি তাদের মৃত্যুঝুঁকিও অনেক বেশি।

মূলত রুসেটাস বাদুড়ের সংস্পর্শে আসার পরে কিছু লোক মারবার্গ ভাইরাসে সংক্রামিত হন। তবে রুয়ান্ডা বর্তমান প্রাদুর্ভাবের উৎস এখনও স্পষ্ট নয়। একবার একজন ব্যক্তি ভাইরাসে সংক্রামিত হলে, তার চামড়া বা শ্লেষ্মা ঝিল্লির মাধ্যমে শারীরিক তরলের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অন্যরাও এতে আক্রান্ত হতে পারে। ডব্লিউএইচওর ওয়েবসাইট বলছে, এমনকি বিছানার চাদর বা পোশাকের মতো জিনিস, যা আক্রান্ত ব্যক্তির শারীরিক তরল দ্বারা দূষিত হলে তা থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। তবে সিডিসির তথ্য অনুযায়ী, ভাইরাসটি বায়ুবাহিত নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবের ঝুঁকিকে "জাতীয় পর্যায়ে খুব বেশি, আঞ্চলিক পর্যায়ে উচ্চ এবং বৈশ্বিক পর্যায়ে কম" হিসাবে মূল্যায়ন করেছে। তবে সমস্যা হলো ভাইরাসের জন্য কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা নেই। রুয়ান্ডার স্বাস্থ্যমন্ত্রী সাবিন নসানজিমানা বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তার দেশ  এই ভাইরাস প্রতিরোধী একটি ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। আর ডব্লিউএইচও জানিয়েছে, ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (আইএভিআই) এবং সাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের সমন্বয়ে উদ্ভাবিত ভ্যাকসিন কার্যক্রম রুয়ান্ডার সরকারের সঙ্গে সহযোগিতা করছে।

নিজেকে রক্ষা করবেন যেভাবে
সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমিরা রোয়েসের মতে, মারবার্গ ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি অনুশীলন, অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ভাইরাসের উপসর্গ আছে এমন ব্যক্তিদের সংস্পর্শে একান্তই আসতে হলে মাক্স পরতে হবে। তবে সংক্রামিত হতে পারে এমন ব্যক্তির সঙ্গে খাবার ভাগাভাগি করে খাওয়া যাবে না। 

তার কথায়, "আপনি যদি মনে করেন যে আপনি ভাইরাসের আক্রান্ত, তাহলে অন্য ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ সীমিত করুন। লক্ষণগুলো পর্যবেক্ষণ করে স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মী বা স্বাস্থ্য মন্ত্রণালয়কে রিপোর্ট করুন।"

বেশিরভাগ রোগের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কঠিন হয়ে যায় জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী কতজন লোক ওই প্রাদুর্ভাবে সংক্রামিত হয়েছে তা সঠিকভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে না।  তাই প্রতিরোধমূলক নজরদারি এবং অন্যান্য কর্মসূচিতে অর্থায়নের জন্য বিশ্ব সম্প্রদায়ের একসাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলো যদি গুরুত্ব সহকারে না নেয়া হয়, তাহলে আরও মানুষ প্রাণ হারাবেন।”

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা