মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের বন ঘেঁষে অবৈধ ৫ করাতকল

নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৪ ১২:১১ পি.এম

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে বীর মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে অবৈধ পাঁচ করাতকল গড়ে উঠেছে। ওই সব করাতকলে দিনরাত দেদার বনের কাঠ চেরাই করা হচ্ছে। ফলে ধ্বংস হচ্ছে সংরক্ষিত ও সামাজিক বনায়ন। উপজেলার নলুয়া বিটের আওতাধীন বনাঞ্চলের পাশে ওই সব অবৈধ করাতকলের অবস্থান।

নলুয়া বিট কর্মকর্তার কার্যালয় থেকে  জানা যায়, দুই বছর আগে এই বিটের আওতায় কমপক্ষে ১০টি অবৈধ করাতকল গড়ে ওঠে। বছরখানেক আগে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই সব করাতকল উচ্ছেদ করে।

এর কিছুদিন পর অবৈধ করাতকলমালিকেরা কৌশল করে উচ্ছেদ ও মামলা থেকে বাঁচতে যৌথ মালিকানায় বীর মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে। এখন ওই সব অবৈধভাবে স্থাপিত করাতকলের সামনে ‘মুক্তিযোদ্ধার করাতকল’ সাইনবোর্ড সাঁটিয়ে দেদার বনের কাঠ চেরাই করছে।

স্থানীয় বিট কর্মকর্তা এম এস জামান বলেন, বন আইনে করাতকল স্থাপনের বিধিমালা ৭-এর (ক)-তে বলা আছে, সংরক্ষিত বনাঞ্চলের কিংবা সামাজিক বনায়নের সীমানার ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা যাবে না। বিধি ভেঙে করাতকলের মালিকেরা কৌশলে বীর মুক্তিযোদ্ধাদের অংশীদার করায় ওই সব করাতকল উচ্ছেদ করতে গিয়ে তাঁরা ‘বিব্রত’ হচ্ছেন।

শনিবার(১মার্চ)  বিকেলে ওই বিটে দেখা যায়, নলুয়া-বহুরিয়া সড়কে বিট কার্যালয় থেকে দুই কিলোমিটারের মধ্যে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে লাইলেন্সবিহীন পাঁচটি করাতকল গড়ে উঠেছে। ওই পাঁচটি করাতকলই পাঁচজন বীর মুক্তিযোদ্ধার নামে পরিচালিত হচ্ছে। তাঁরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর শামসুদ্দিন।

নলুয়া বিটের দেউদিঘী এলাকার করাতকলের সামনে গেলে চোখে পড়ে ‘বীর মুক্তিযোদ্ধা করাতকল’ লেখা একটি সাইনবোর্ড। সেখানে লেখা ‘প্রো. বীর মুক্তিযোদ্ধা আবু জাফর শামসুদ্দিন’। বীর মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট ও লাল মুক্তিবার্তা নম্বরও ওই সাইনবোর্ডে লেখা রয়েছে।

বহুরিয়া বাজারের করাতকল মালিক বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন বলেন, ‘আমরা বৈধভাবে ব্যবসা করছি। চুরি করে তো আর খাই না। বন বিভাগ আমাদের মৌখিকভাবে পারমিশন দিয়েছে।’

করাতকলের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি করাতকলে দৈনিক গড়ে ২০০ ঘনফুট কাঠ চেরাই করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের পাঁচটি করাতকলে মাসে ৩০ হাজার ঘনফুট ও বছরে ৩ লাখ ৬০ হাজার বর্গফুট কাঠ চেরাই করা হচ্ছে। এসব কাঠ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ওসমান গনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার নামে যাঁরা অবৈধভাবে করাতকল চালাচ্ছেন, তাঁরা প্রকারান্তরে মুক্তিযোদ্ধাদেরই অসম্মান করছেন। এসব মুক্তিযোদ্ধাকেও আইনের আওতায় নিয়ে বিচার হওয়া উচিত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, ‘পাঁচটি করাতকলের মালিক বীর মুক্তিযোদ্ধা কি না, খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ কাজে মুক্তিযোদ্ধারা জড়িত হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উপজেলার সব অবৈধ করাতকল উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে।

নবীন নিউজ/জা

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা