নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ১১:২৮ এ.এম
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে করা মামলায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে উপজেলার নলুয়া গ্রামে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে আইয়ুব খানের বয়স লেখা হয়েছে ৩২ বছর।
তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মামলার এজাহারে ১৩৫ নম্বর আসামি হিসেবে আইয়ুব খানের নাম রয়েছে। সেখানে নামের আগে বীর মুক্তিযোদ্ধা লেখা না থাকলেও বয়সের ঘরে ৩২ ও বাবার নাম অজ্ঞাত লেখা রয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ৩ আগস্ট দুপুর ১২টার দিকে ছাত্র-জনতা শৌখিন মোড় থেকে মিছিল নিয়ে সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে যায়। সেখানে আসামিরা আগে থেকেই পিস্তল, রাইফেলসহ দেশীয় নানা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলেন। মিছিলটি সেখানে পৌঁছালে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ২৬ আগস্ট সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল ইসলাম বাদী হয়ে সাবেক এমপি অনুপম শাহজাহানসহ ১৬৭ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন।
গ্রেপ্তার মুক্তিযোদ্ধার ভাতিজা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় ১৩৫ নম্বর আসামি আমার চাচা নন। কারণ চাচার বয়স ৩২ নয়, ৭২। ঘটনার দিন তিনি সখীপুরেই আসেননি। এ ছাড়া তার বাবার নামও অজ্ঞাত লেখা রয়েছে। শুধু নামে মিল দেখে কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, আসামি আইয়ুব খান যাদবপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তদন্তে তাকেই পাওয়া গেছে। এজাহারে ভুলবশত আসামির বয়স ৭২-এর স্থলে ৩২ লেখা হয়েছে।
সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, এজাহারে তার বয়স ভুলবশত ৭২-এর জায়গায় ৩২ লেখা হয়েছে। আমরা প্রকৃতি অপরাধীকেই ধরেছি। বুধবার (০৮ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা