নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫২ এ.এম
হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন আয়োজকরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আটটা থেকে মধুপুর লালন সংঘের আয়োজনে এটি হওয়ার কথা ছিল।
এ বিষয়ে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ অনুষ্ঠানের আগেই বাধা দিয়েছিল।
তিনি বলেন, তাদের মধ্যে কেউ ইউএনও’র কাছে লালনের গান নিয়ে সমালোচনামূলক কোনো লেখার স্ক্রিনশট দিয়েছিল। বলেছিল, এই ধরনের মতবাদ শিরক বা কুফরি, যা তারা মধুপুরে চলতে দেবেন না। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও তারা জানায়। হেফাজতে ইসলামের মধুপুরের সভাপতি এটা জানায় এবং ইউএনওকে বলে যে এই প্রোগ্রাম হতে দেবে না। তখন ইউএনও বিষয়টি আমাকে জানায়।
পরবর্তীতে বাধা আসার পর মঙ্গলবার বিকেলে আয়োজকরা হেফাজতের সাথে বৈঠকে বসে। কিন্তু সেখানেও কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ- হেফাজতে ইসলাম তাদের সিদ্ধান্তে অনড় ছিল। সেজন্য সার্বিক বিষয় চিন্তা করে আমরা অনুষ্ঠানটি স্থগিত করি।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল করিম জানান, রাতে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেনো হয়নি তা জানি না। কারও বাধার মুখে করেনি নাকি আয়োজকরা নিজেরাই করেনি সে বিষয়ে অবগত নই।পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
নবীন নিউজ/জেড
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ
ফজলুর রহমানের পক্ষে মিছিল, স্লোগানে উত্তাল অষ্টগ্রাম