নবীন নিউজ, ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৪ পি.এম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের তেলির চালা এলাকায় ৯ বিঘা জমির ওপর নির্মিত বিশাল বাংলোটি স্থানীয়দের কাছে পরিচিত ‘হাসিনা-রেহানার বাংলো’ নামে। এই বিশাল এলাকা ঘিরে রয়েছে শানবাঁধানো পুকুর ঘাট, সুসজ্জিত বাগান, খেলার মাঠ, সুইমিংপুল, আলিশান ডুপ্লেক্স বাড়ি এবং হাঁটার পথ।
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের সন্তানরা প্রায়ই এখানে বেড়াতে আসতেন এবং অবসর সময় কাটাতেন। তবে ৫ আগস্টের পর এই বাংলোতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে সম্পত্তিটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে পড়েছে।
এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় আরেকটি বিশাল বাগানবাড়ির সন্ধান পাওয়া গেছে, যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে ‘টিউলিপ টেরিটোরি’ নামে পরিচিত।
এটি শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের মালিকানাধীন বলে জানা গেছে। বাগানবাড়িটিতে রয়েছে একটি ডুপ্লেক্স বাড়ি, কয়েকটি টিনের ঘর, একটি বড় পুকুর এবং সুবিশাল বাগান। তবে এটিতেও ভাঙচুরের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
এমনকি, এই সম্পত্তির কিছু অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মালিকানা দাবি ওঠেছে। অভিযোগ রয়েছে, এই জমিগুলো ব্যক্তি মালিকানার হলেও দখল করে এখানে বাংলো ও বাগানবাড়ি গড়ে তোলা হয়েছে।
এমনকি, জমি দখলের জন্য কবরস্থানও ছাড় পায়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। গাজীপুরে এরকম আরও দুটি বিশাল বাংলোর সন্ধান পাওয়া গেছে, যেখানে অনিয়মের অভিযোগও রয়েছে। এই সম্পত্তিগুলোর বর্তমান অবস্থা এবং মালিকানার বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নবীন নিউজ/জেড
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ
পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে