নবীন নিউজ, ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ১০:০০ এ.এম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাতদলের ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের মধ্যে আটজন নারী।
ডাকাতদলের সদস্যরা হলেন- সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), মো. সেলিম সরকার (৩৭), আসমা বেগম (৩০), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার (২৬), আকলিমা বেগম (৪০), সেলিনা বেগম (৩২) ও জুলেখা বেগম (৩১)।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গ্রেফতারকৃতরা গাজীপুরের সালনা থেকে শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল।
ডাকাতদলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী সেজেছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত হায়েস গাড়িটিও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নিতেন আটককৃতরা। পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করতেন তারা। ডাকাতদলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
নবীন নিউজ/জেড
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ