নবীন নিউজ, ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ১১:২০ এ.এম
মাইকে ঘোষণা দিয়ে এবার সংঘর্ষে জড়িয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাকরাইল ও মুলিয়া গ্রামের লোকজন।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক বন্ধ করে দিয়ে সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহকারে চলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা।
এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় ৭০টি দোকানপাট। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সংঘর্ষে আহতরা হলেন, বিএনপির সাবেক নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।
পুলিশ এবং স্থানীয়রা জানান, রোববার একটি ওরশে মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির মীমাংসার জন্য সোমবার শোলাকুড়া বাজারে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। পরে ওই বৈঠকে চলাকালে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় হঠাৎ একটি ইটের ঢিল মারা হয়। এতে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় চলে সংষর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭০টি দোকানপাট ভাঙচুর করা হয়। আহত হয় উভয়পক্ষের ১৫ জন। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
আহত বিএনপির সাবেক নেতা শুকুর মাহমুদ বলেন, আমি উপজেলার বিভিন্ন এলাকায় সালিস করে থাকি। সালিসি বৈঠকে বসার পর স্থানীয় কিছু ছেলে হঠাৎ করে আমার মাথায় একটি ইটের টুকরো ছুড়ে মারে। পরে মাথা থেকে রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি।
এ বিষয়ে কালিহাতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
নবীন নিউজ/ জেড
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ