নবীন নিউজ, ডেস্ক ৩০ সেপ্টেম্বার ২০২৪ ০৪:১৮ পি.এম
অল্প জ্বর মনে করে বাড়িতেই চলছে অনেক শিশুর চিকিৎসা। তবে টানা চার থেকে পাঁচদিনেও কমছে না জ্বর। যুক্ত হয়েছে বমি আর শরীর ব্যথার সঙ্গে খিঁচুনি। পরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু।
রাজধানীর বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট জানাচ্ছে, ভর্তি হওয়াদের মধ্যে ১ থেকে ৫ বছর বয়সি শিশুর সংখ্যাই বেশি। এর পরেই রয়েছে ৬ থেকে ১০ বছর বয়সিরা।
আট বছর বয়সি শিশু জুনায়েদ আহমেদ জাহিনকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। দশদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় জাহিন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেছে না ফেরার দেশে।
প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের অবস্থা শোচনীয়। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের তথ্য বলছে, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১ থেকে ৫ বছরের শিশুর সংখ্যাই বেশি।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু মৌসুমে শিশুরা জ্বরে আক্রান্ত হলেই দেরি না করে দ্রুত করতে হবে রক্ত পরীক্ষা। শিশুর জ্বর হলে অবশ্যই ডেঙ্গু স্পেশালাইজড কোনো সেন্টার অথবা শিশু হাসপাতাল বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপান্ন হতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের ব্যাপারে আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা