নবীন নিউজ ডেস্ক ২৫ সেপ্টেম্বার ২০২৪ ১০:২৯ এ.এম
সংগৃহীত ছবি
‘জেন-জি’ নামে নতুন সিম প্যাকেজ এনেছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ। যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে কেবলমাত্র তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন।
একই সঙ্গে সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ (চালু) হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন প্রি-লোডেট ব্যালেন্স, এসএমএস এবং ইন্টারনেট ডাটা।
টেলিটকের পক্ষ থেকে এই ‘জেন-জি’ প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে, ‘জেনারেশন জেড’ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ‘জেন-জি’। এর মাধ্যমে সেই প্রজন্মকে বুঝায়, যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন। বাংলাদেশে জেনারেশন জেড প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের জেনারেশন জেডকে একটি উদ্ভাবনী, প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জেন-জি প্যাকেজ বাজারে এনেছে।
তবে এই সিম সবাই কিনতে পারবেন না। টেলিটক বলছে, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে শুধু তারাই এই প্যাকেজের সিম কিনতে পারবেন। এই সিমের দাম ১৫০ টাকা। তবে গ্রাহকদের জন্য রয়েছে উপহার। সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন ১৫ দিন মেয়াদে প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা, ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস।
একই সঙ্গে অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ ১২ মাসের জন্য ফ্রি পাবেন ‘জেন-জি’ সিমের গ্রাহকরা। তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।
এর আগে ৯ সেপ্টেম্বর (সোমবার) টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এসময় টেলিটক তরুণদের জন্য ’জেন-জি’ প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মূলত, জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলন ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ অনুসারে তরুণদের জন্য ‘জেন-জি’ প্যাকেজ চালু করলো টেলিটক।
নবীন নিউজ/পি
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন