নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮ পি.এম
জনপ্রিয় ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশনস সাম্প্রতিক ৯০ সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যকে সাইবার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এমনটাই অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ২০টিরও বেশি দেশের বাসিন্দা এ আক্রমণের শিকার হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিরুদ্ধে সর্বশেষ এই উদ্বেগজনক সাইবার আক্রমণের সুনির্দিষ্ট বিবরণ এখনো পর্যন্ত সীমিত পরিসরেই প্রকাশ করা হয়েছে। তবে আক্রমণকারীদের পরিচয় এখনো স্পষ্ট করা সম্ভব হয়নি।
হোয়াটসঅ্যাপের দাবি, গ্রাফাইট নামের অত্যাধুনিক স্পাইওয়্যার ব্যবহার করে আক্রমণগুলো চালানো হয়েছে, যা জিরো-ক্লিক আক্রমণ নামে পরিচিত। এটি ভুক্তভোগীর কোনো সংস্পর্শ ছাড়াই ডিভাইসগুলোয় অনুপ্রবেশ করতে সক্ষম। গ্রাফাইট কোনো ডিভাইসে একবার ইনস্টল করার পর ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। এটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এবং সিগন্যালের এনক্রিপ্ট করা বার্তা পড়া সম্ভব।
কত দিন ধরে ওই ৯০ জন ব্যক্তি হুমকির মুখে ছিল, তা প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ। তবে নিশ্চিত করেছে যে ডিসেম্বর মাসে আক্রমণগুলো ব্যাহত করা হয়েছে। ম্যাসেজিং প্ল্যাটফরমটি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবস্থান প্রকাশ করেনি। মেটা সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে প্যারাগন সলিউশনসকে অবহিত করেছে এবং এ ধরনের আক্রমণ থেকে বিরত থাকার ব্যাপারে প্যারাগনকে চিঠি পাঠিয়েছে । এ ছাড়া কোম্পানিটিকে জবাবদিহি করার জন্য আইনি বিকল্পগুলোও অনুসন্ধান করছে মেটা। অন্যদিকে, প্যারাগন সলিউশনস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের প্রতিষ্ঠিত প্যারাগন সলিউশনস, NSO গ্রুপ দ্বারা তৈরি পেগাসাস সফটওয়্যারের সঙ্গে তুলনীয়। এটি সাধারণত বিভিন্ন সরকারি ক্লায়েন্টদের কাছে উচ্চমানের নজরদারি সফটওয়্যার বিক্রি করে। প্যারাগন সলিউশনস অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তাদের পরিষেবাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রচার করে থাকে। তবে, সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলি-নির্মিত পেগাসাস স্পাইওয়্যার বিশ্বজুড়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং এমনকি রাষ্ট্রপ্রধানদের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়েছে। সর্বশেষ প্যারাগন সলিউশনসের এ ঘটনাটি স্পাইওয়্যার প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার সম্পর্কে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
নবীন নিউজ/জেড
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন
বিশাল ফিউশন গবেষণা কেন্দ্র তৈরি করছে চীন, দাবি রিপোর্টে