শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হোটেল-রেস্তোরাঁ খোলা রাখলে জরিমানা করবে বাজার সমিতি

নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ০৪:১৮ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রমজান মাসে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৃথক দুটি নোটিশ দিয়েছে উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার বণিক সমিতি। এ আদেশ অমান্য করে দোকান-রেস্তোরাঁ খোলা রাখা হলে সংশ্লিষ্ট দোকানি বা ব্যবসায়ীকে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে নোটিশে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (১ মার্চ) রাতে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন বাজার ব্যবস্থাপনা কমিটি।

ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়, ‘এতদ্বারা ছেংগারচর বাজারের সকল হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান ব্যবসায়ী ভাইদেরকে জানানো যাইতেছে যে, আসছে পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষার্থে উপরোক্ত সকল ব্যবসায়ী ভাইদেরকে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্য করিলে তিন হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হলো।’

সুজাতপুর বাজার বণিক সমিতি নোটিশে উল্লেখ করেছে, ‘এতদ্বারা সুজাতপুর বাজারের সকল হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান ব্যবসায়ী ভাইদেরকে জানানো যাইতেছে যে, আসছে পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষার্থে উপরোক্ত সকল ব্যবসায়ী ভাইদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্য করিলে এক হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হইল।’

নাম প্রকাশ না করার শর্তে ছেংগারচর ও সুজাতপুর বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, বাজার সমিতির এ ধরনের নির্দেশ অবৈধ। এটি কেবল প্রশাসনের লোকেরাই দিতে পারেন। বাজার সমিতির এ নির্দেশ তারা মানবেন কি না ভেবে দেখবেন। রমজানে প্রতিষ্ঠান খোলা রাখলে সেটি দেখার ও জরিমানা করার এখতিয়ার প্রশাসনের।

সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন জানান, সুজাতপুর বাজারে দিনে খাবার হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে এক হাজার টাকা জরিমানা করা হবে।

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা বণিক সমিতির সকলের পরামর্শে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান দিনের ৩টা পর্যন্ত বন্ধ থাকবে জানিয়েছি। এ সিদ্ধান্ত অমান্য করলে ৩ হাজার টাকা জরিমানা করা হবে।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল ঘোষ বলেন, তাদের কমিটি যদি ব্যবসায়ীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয় তাহলে এ ধরনের জরিমানা করার রাইট আছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মণি বলেন, বিষয়টি জেনেছি। ওই দুই নোটিশের কপিও হাতে এসেছে। এটি আইনবহির্ভূত কাজ। প্রশাসনের কাজ বাজার সমিতি করতে পারে না। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁদপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রশাসন ছাড়া অন্য কেউ জরিমানা করতে পারে না।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা