নবীন নিউজ, ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০৪:৩৮ পি.এম
বাজার সিন্ডিকেট ভেঙে সুন্দর রমজান দিতে না পারলে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। এই মাসেই সক্ষমতার প্রমাণ দিতে হবে। এটি সরকারের জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (১ মার্চ) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রতিবছর রমজানে একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা বাজার নিয়ন্ত্রণ করে জিনিসপত্রের দাম বাড়ায়। চক্রটি সরকারের ভেতরে থেকে কাজ করে। তবে এবার কোনো দলীয় সরকার নেই। তাই এই রমজানে সেরকম কিছু ঘটবে না বলে আশা করছি। এ সময় বাজার সিন্ডিকেট ভেঙে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, যানজটের ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। এটির কারণে হাজার হাজার মানুষকে রাস্তায় ইফতার করতে হয়। সব জায়গা থেকে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন, এই দেশের তরুণরা রাজনীতিবিমুখ হয়ে গিয়েছিল। এখন তারা আবারও ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরছে। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। নতুন যে স্বপ্নের কথা বলা হচ্ছে, তা প্রমাণ করে দেখাতে হবে। অন্যথায় জাতি হতাশ হবে।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’